
রাঁচি, ২৬ ফেব্রুয়ারি (হি. স.) : জয়ের হ্যাটট্রিক বাংলার। খেলো ইন্ডিয়া ট্রাইবাল গেমসে নিজেদের তৃতীয় ম্যাচেও জয়ী বাংলা। উল্লেখ্য, বৃহস্পতিবার সকালে রাঁচিতে বাংলা ৪ - ০ গোলের ব্যবধানে বিহারকে হারাল তারা। এদিন বাংলার হয়ে জয়সূচক দুটি গোল করেছে - আকাশ ওঁরাও। অন্য দুটি গোল করেছে - সুজল মুন্ডা ও সৌগত হাঁসদা। জয়ের পরিপ্রেক্ষিতে এক প্রতিক্রিয়ায় দলের কোচ রঞ্জন ভট্টাচার্য বলেন, বাংলার খেলোয়াড়রা পরিকল্পনা মাফিক এদিন খেলেছে। তিনি আরও বলেন, পরের ম্যাচ খুবই গুরুত্বপূর্ণ। তাঁর আশা - পরের ম্যাচেও জয়ের ধারা অব্যাহত রেখে বাংলা দল নক আউট পর্বে পৌঁছবে। প্রসঙ্গতঃ আগামী শনিবার গ্রুপ লিগের শেষ ম্যাচের খেলা রয়েছে। পরবর্তী পর্যায়ে আয়োজক ঝাড়খণ্ডের মুখোমুখি হতে চলেছে বাংলা দল।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত