যুক্তরাষ্ট্রে গিয়ে বিশ্বকাপ খেলবে না ইরান!ইঙ্গিত ইরান ফুটবল ফেডারেশন সভাপতির
নয়া দিল্লি , ১ মার্চ (হি.স.) : যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকোতে হবে ২০২৬ বিশ্বকাপ। যেখানে অংশগ্রহণ করার কথা রয়েছে ইরানের। তবে ইরানের উপর যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ হামলার পর যুক্তরাষ্ট্রে গিয়ে বিশ্বকাপ না খেলার ইঙ্গিত দিয়েছেন ইরান ফুটবল ফেডারে
যুক্তরাষ্ট্রে গিয়ে বিশ্বকাপ খেলবে না ইরান!


নয়া দিল্লি , ১ মার্চ (হি.স.) : যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকোতে হবে ২০২৬ বিশ্বকাপ। যেখানে অংশগ্রহণ করার কথা রয়েছে ইরানের। তবে ইরানের উপর যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ হামলার পর যুক্তরাষ্ট্রে গিয়ে বিশ্বকাপ না খেলার ইঙ্গিত দিয়েছেন ইরান ফুটবল ফেডারেশনের সভাপতি মেহেদী তাজ। সম্প্রতি এক সাক্ষাৎকারে এই কথা জানান তিনি।

তাজ বলেন, 'যুক্তরাষ্ট্রের এই আক্রমণের ফলে, এটা অসম্ভব যে আমরা যুক্তরাষ্ট্রে বিশ্বকাপ খেলতে যাব। তবে ক্রীড়া প্রধানরাই এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিবেন।'

বিশ্বকাপে ইরান তাদের গ্রুপ পর্বের সব ম্যাচই খেলবে যুক্তরাষ্ট্রে।

---------------

হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি




 

 rajesh pande