জিম্বাবুয়েকে পাঁচ উইকেটে হারিয়ে অপরাজিত থেকে সেমি-ফাইনালে গত বারের রানার্স-আপরা
নয়া দিল্লি , ১ মার্চ (হি.স.): এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রোটিয়ারা জিতেই চলেছে। এখনও পর্যন্ত অপরাজিত থেকে সেমিফাইনালে গেল দলটি। রবিবার দিল্লিতে জিম্বাবুয়েকে হারিয়েছে ৫ উইকেটে। প্রতিপক্ষের ১৫৩ রান ১৩ বল বাকি থাকতে পেরিয়ে গেছে তারা। সুপার এইটে গ
জিম্বাবুয়েকে পাঁচ উইকেটে হারিয়ে অপরাজিত থেকে সেমি-ফাইনালে গত বারের রানার্স-আপরা


নয়া দিল্লি , ১ মার্চ (হি.স.): এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রোটিয়ারা জিতেই চলেছে। এখনও পর্যন্ত অপরাজিত থেকে সেমিফাইনালে গেল দলটি। রবিবার দিল্লিতে জিম্বাবুয়েকে হারিয়েছে ৫ উইকেটে। প্রতিপক্ষের ১৫৩ রান ১৩ বল বাকি থাকতে পেরিয়ে গেছে তারা।

সুপার এইটে গ্রুপের সেরা হয়ে সেমি-ফাইনালে উঠেছে দক্ষিণ আফ্রিকা। আগামী বুধবার কলকাতায় প্রথম সেমি-ফাইনালে নিউ জিল্যান্ডের মুখোমুখি হবে গত বিশ্বকাপের রানার্স-আপরা। আর যাদের সঙ্গে সেমিফাইনাল খেলবে দক্ষিণ আফ্রিকা সেই কিউইদের বিপক্ষে গ্রুপ ম্যাচে ৭ উইকেটে জিতেছিল।

দল হারলেও অলরাউন্ড পারফরম্যান্সে ম্যাচ সেরার পুরস্কার জিতে নিয়েছেন জিম্বাবুয়ের রাজা। চারটি ছক্কা ও আটটি চারে ৪৩ বলে ৭৩ রান করেন তিনি। পরে অফ স্পিনে ২৯ রান খরচায় নিয়েছেন তিনটি উইকেট।

---------------

হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি




 

 rajesh pande