
ভোপাল, ২৬ ফেব্রুয়ারি (হি.স.): মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী ড. মোহন যাদব বৃহস্পতিবার সাগর জেলা সফরে রয়েছেন। সফরকালে তিনি রাহালি তহসিলের গড়কোটায় আয়োজিত ঐতিহ্যবাহী রাহাস মেলার সূচনা অনুষ্ঠানে অংশ নেবেন।
রাজ্য জনসংযোগ দফতর সূত্রে জানা গেছে, গড়কোটা রাহাস লোকোৎসব ২০২৬ উপলক্ষে এদিন রাহাস মেলা ময়দানে বুন্দেলখণ্ড-এর কৃষক ও গ্রামীণ–শহুরে আজীবিকা গোষ্ঠীগুলির একটি সম্মেলনের আয়োজন করা হয়েছে। মুখ্যমন্ত্রী প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত থেকে কৃষক ও স্বনির্ভর গোষ্ঠীর সদস্যদের উদ্দেশে ভাষণ দেবেন। এই কর্মসূচির মধ্যেই মুখ্যমন্ত্রী সামাজিক সুরক্ষা পেনশন প্রকল্পের অধীনে জানুয়ারি মাসের (ফেব্রুয়ারি ২০২৬-এ প্রদেয়) পেনশনের অর্থ সরাসরি উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে স্থানান্তর করবেন। প্রশাসনিক সূত্রের খবর, এই প্রকল্পে প্রতিটি উপভোক্তাকে মাসিক ৬০০ টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হয়। এদিন প্রায় ৩২ লক্ষেরও বেশি উপভোক্তার অ্যাকাউন্টে মোট ১৯৬.৭২ কোটি টাকা বিতরণ করা হবে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য