
পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি (হি.স.): সবংয়ের কাঠের মিলে ভয়াবহ অগ্নিকাণ্ডর জেরে চাঞ্চল্য ছড়ালো এলাকায়। বুধবার গভীর রাতে পশ্চিম মেদিনীপুর জেলার সবংয়ের কাঠের মিলে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘিরে চাঞ্চল্য ছড়ায় ওই এলাকায়। সবংয়ের নীলা এলাকায় বুধবার রাত প্রায় সাড়ে বারোটা নাগাদ এই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, সবংয়ে গৌর দাসের একটি কাঠের মিল রয়েছে। সেখানে এ দিন হঠাৎই আগুন লাগে। মুহূর্তের মধ্যে দাউদাউ করে জ্বলে ওঠে মিল চত্বর। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের দু'টি ইঞ্জিন। তবে কীভাবে আগুন লাগলো তা এখনও জানা যায়নি।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ