শুক্রবার থেকে যান চলাচলের জন্য খুলে দেওয়া হবে মুঘল রোড
শোপিয়ান, ২৬ ফেব্রুয়ারি (হি.স.): জম্মু ও কাশ্মীরের শোপিয়ানে বৃহস্পতিবার আবহাওয়া এবং নিরাপত্তা পরিস্থিতি সাপেক্ষে সরকারি আদেশে জারি হল। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) থেকে যানবাহন চলাচলের জন্য মুঘল রোড খুলে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। শোপিয়ানের জেলা শাস
শুক্রবার থেকে যান চলাচলের জন্য খুলে দেওয়া হবে মুঘল রোড


শোপিয়ান, ২৬ ফেব্রুয়ারি (হি.স.): জম্মু ও কাশ্মীরের শোপিয়ানে বৃহস্পতিবার আবহাওয়া এবং নিরাপত্তা পরিস্থিতি সাপেক্ষে সরকারি আদেশে জারি হল। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) থেকে যানবাহন চলাচলের জন্য মুঘল রোড খুলে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। শোপিয়ানের জেলা শাসকের কার্যালয় কর্তৃক জারি করা আদেশে বলা হয়েছে যে, শোপিয়ান থেকে পীর কি গালি পর্যন্ত জাতীয় মহাসড়ক ৭০১এ-এর মুঘল রোড অংশে যানবাহন চলাচলের অনুমতি দেওয়া হবে।

বলা হয়েছে, পরিষ্কার আবহাওয়া, যেকোনও অপ্রত্যাশিত পরিস্থিতি এবং পুলিশের জারি করা ট্র্যাফিক পরামর্শের উপর নির্ভর করে পুনরায় খোলা হবে। কর্তৃপক্ষ পথ ও নিরাপত্তা সংস্থাগুলিকে সম্ভাব্য ভূমিধস, তুষারপাত এবং অন্যান্য বিঘ্ন মোকাবিলার জন্য জনবল এবং যন্ত্রপাতি প্রস্তুত রাখার নির্দেশ দিয়েছে। যাতে যান চলাচল সুষ্ঠুভাবে পরিচালিত হয়। শোপিয়ানের পুলিশ সুপার , শোপিয়ানের এআরটিও এবং শোপিয়ানের ডেপুটি পুলিশ সুপার ট্রাফিককে নির্দেশ দেওয়া হয়েছে যে, তারা আদেশটি পালনের জন্য পর্যাপ্ত কর্মী মোতায়েন করে।

---------------

হিন্দুস্থান সমাচার / ফারজানা পারভিন




 

 rajesh pande