বিধানসভায় রাজ্যসভা ভোটের প্রস্তুতি শুরু
কলকাতা, ২৬ ফেব্রুয়ারি (হি. স.): রাজ্যসভা নির্বাচনের আগে মনোনয়ন প্রক্রিয়ার তৎপরতা শুরু করল তৃণমূল কংগ্রেস ও ভারতীয় জনতা পার্টি । বৃহস্পতিবার আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি জারির পরেই তৎপরতা বাড়ে দুই শিবিরে। আসন্ন রাজ্যসভা নির্বাচনের জন্য প্রস্তাবক হিসেবে
রাজ্য বিধানসভায় শুরু হল রাজ্যসভার নির্বাচন


কলকাতা, ২৬ ফেব্রুয়ারি (হি. স.): রাজ্যসভা নির্বাচনের আগে মনোনয়ন প্রক্রিয়ার তৎপরতা শুরু করল তৃণমূল কংগ্রেস ও ভারতীয় জনতা পার্টি । বৃহস্পতিবার আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি জারির পরেই তৎপরতা বাড়ে দুই শিবিরে। আসন্ন রাজ্যসভা নির্বাচনের জন্য প্রস্তাবক হিসেবে বিধায়কদের স্বাক্ষর জমা নেওয়া শুরু হয়েছে।সকাল থেকেই দলীয় ঘরে ভিড় করেন বিধায়কেরা। রাজ্য সচিবালয় নবান্নে বৃহস্পতিবার রাজ্য মন্ত্রিসভার বৈঠক থাকায় মন্ত্রী ফিরহাদ হাকিম, চন্দ্রিমা ভট্টাচার্য, অরূপ রায়, রথীন ঘোষ , বাবুল সুপ্রিয় ও বঙ্কিম হাজরা সকালেই স্বাক্ষর সেরে যান। পাশাপাশি প্রাক্তন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক, বিধায়ক মানিক ভট্টাচার্য, কল্লোল খান, সনৎ দে, সায়ন্তিকা ব্যানার্জি ও দেবাশিস কুমার দলীয় ঘরে উপস্থিত হন। কতজন প্রার্থীর জন্য মনোনয়নপত্র তৈরি হচ্ছে, সে বিষয়ে অবশ্য মন্তব্য এড়িয়েছেন দলের মুখ্যসচেতক নির্মল ঘোষ ।

অন্যদিকে, বিজেপি শিবিরেও একই তৎপরতা। এদিন স্বাক্ষর করেছেন মধুসূদন বাগ, সুকুমার দে, সুমিতা সিংহ ও অনুপ কুমার সাহা প্রমুখ।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande