জেলাশাসকদের নির্দিষ্ট ওয়েবসাইট খতিয়ে নমুনা যাচাইয়ের নির্দেশ কমিশনের
কলকাতা, ২৬ ফেব্রুয়ারি (হি স)। পশ্চিমবঙ্গে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের (এসআইআর) জটিলতা কাটাতে বৃহস্পতিবার আবার বৈঠকে বসেন কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতি সুজয় পাল। ২৮ ফেব্রুয়ারি ভোটার তালিকা প্রকাশের আগে শুরু হল নমুনা যাচাই। বুথ ভিত্তিক
জেলাশাসকদের নির্দিষ্ট ওয়েবসাইট খতিয়ে নমুনা যাচাইয়ের নির্দেশ কমিশনের


কলকাতা, ২৬ ফেব্রুয়ারি (হি স)। পশ্চিমবঙ্গে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের (এসআইআর) জটিলতা কাটাতে বৃহস্পতিবার আবার বৈঠকে বসেন কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতি সুজয় পাল।

২৮ ফেব্রুয়ারি ভোটার তালিকা প্রকাশের আগে শুরু হল নমুনা যাচাই। বুথ ভিত্তিক তালিকা দিয়ে শুরু হল এই প্রক্রিয়া। জেলাশাসকদের কাছে দেওয়া তালিকা থেকে যাচাই করে জানাতে হবে তালিকায় ভুল আছে নাকি ঠিক আছে। তাঁদের অনুমতি দেওয়ার পরই বুথভিত্তিক ভোটার তালিকা ছাপানোর প্রক্রিয়া শুরু করার জন্য জেলাশাসকদের সম্মতি দেবে নির্বাচন কমিশন।

মূলত তালিকায় কোনও ভুল আছে নাকি, মৃত ভোটার তালিকায় আছে কি না, তার নমুনা যাচাই জেলাশাসকদের করতে বলল কমিশন।

বৃহস্পতিবার প্রধান বিচারপতির বৈঠকে ছিলেন মুখ্যসচিব নন্দিনী চক্রবর্তী, রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজকুমার আগরওয়াল, রাজ্য পুলিশের ডিজি পীযূষ পাণ্ডে, কলকাতার পুলিশ কমিশনার সুপ্রতিম সরকার এবং স্পেশাল রোল অবজার্ভার সুব্রত গুপ্ত। প্রায় দেড় ঘণ্টা বৈঠক হয়।

বৃহস্পতিবার দুপুর ১টার পর থেকেই জেলাশাসকদের দেওয়া নির্দিষ্ট ওয়েবসাইট থেকেই ডাউনলোড করে নমুনা যাচাই করতে বলা হয়েছে জেলাশাসকদের। কমিশন সূত্রে এমনই খবর।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande