নবদ্বীপে অবৈধ বালি তোলাকে কেন্দ্র করে উত্তেজনা, বাজেয়াপ্ত সরঞ্জাম
নদিয়া, ২৬ ফেব্রুয়ারি (হি. স.) নদিয়া জেলার নবদ্বীপ মহকুমায় জালোইডাঙ্গা এলাকায় গঙ্গার পাড় থেকে অবৈধ বালি তোলাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়াল। বৃহস্পতিবার স্থানীয়রা অভিযোগ করেছেন, গত এক সপ্তাহ ধরেই প্রতিদিন ১০০ থেকে ১৫০টি ট্রাক্টরে করে নদী থে
বালি উত্তোলনের


নদিয়া, ২৬ ফেব্রুয়ারি (হি. স.) নদিয়া জেলার নবদ্বীপ মহকুমায় জালোইডাঙ্গা এলাকায় গঙ্গার পাড় থেকে অবৈধ বালি তোলাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়াল। বৃহস্পতিবার স্থানীয়রা অভিযোগ করেছেন, গত এক সপ্তাহ ধরেই প্রতিদিন ১০০ থেকে ১৫০টি ট্রাক্টরে করে নদী থেকে বালি তুলে নিয়ে যাওয়া হচ্ছিল। স্থানীয় বাসিন্দাদের দাবি, এতে নদীর স্বাভাবিক প্রবাহ ব্যাহত হওয়ার পাশাপাশি পাড় ভাঙনের আশঙ্কা বাড়ছে। দ্রুত ব্যবস্থা না নিলে সংলগ্ন গ্রামগুলি নদীগর্ভে তলিয়ে যেতে পারে বলেও প্রবল আশঙ্কা রয়েছে তাঁদের।

এই খবর পেয়ে অভিযানে নামে জেলা প্রশাসন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বালি তোলার একাধিক যন্ত্রপাতি ও সরঞ্জাম বাজেয়াপ্ত করেছে। অন্যদিকে, পুলিশ আসার খবর পেয়েই বালি তোলার কাজে যুক্ত শ্রমিকেরা চম্পট দেয়। বাজেয়াপ্ত যন্ত্রের নথি খতিয়ে দেখে আইনি পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছে প্রশাসন। এলাকায় চাপা উত্তেজনা রয়েছে।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande