ব্রেবোর্ন রোড ও আনন্দপুরের পাসপোর্ট অফিসে হুমকি ইমেল, ছড়াল বোমাতঙ্ক
কলকাতা, ২৬ ফেব্রুয়ারি (হি.স.): ব্রেবোর্ন রোড এবং ই এম বাইপাসের আনন্দপুরে পাসপোর্ট অফিসে বোমাতঙ্ক ছড়াল। বৃহস্পতিবার দু’টি অফিসেই হুমকি ইমেল আসে। তাতে জানানো হয়, বোমা মেরে অফিস উড়িয়ে দেওয়া হবে। এর পরেই তড়িঘড়ি সব কর্মীকে বার করে আনা হয়। খবর পেয়ে ঘটন
ব্রেবোর্ন রোড ও আনন্দপুরের পাসপোর্ট অফিসে হুমকি ইমেল, ছড়াল বোমাতঙ্ক


কলকাতা, ২৬ ফেব্রুয়ারি (হি.স.): ব্রেবোর্ন রোড এবং ই এম বাইপাসের আনন্দপুরে পাসপোর্ট অফিসে বোমাতঙ্ক ছড়াল। বৃহস্পতিবার দু’টি অফিসেই হুমকি ইমেল আসে। তাতে জানানো হয়, বোমা মেরে অফিস উড়িয়ে দেওয়া হবে। এর পরেই তড়িঘড়ি সব কর্মীকে বার করে আনা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ কুকুর। যান বোমা নিষ্ক্রিয়কারী দলের কর্মীরাও। কোথা থেকে ওই হুমকি ইমেল এল, তা খতিয়ে দেখছে পুলিশ। এ দিন একই কায়দায় হুমকি ইমেল পাঠানো হয় রিজেন্ট পার্ক ডাকঘরেও। যার জেরে আতঙ্ক ছড়ায় সেখানকার কর্মী এবং গ্রাহকদের মধ্যে। দ্রুত ডাকঘর খালি করে দেওয়া হয়। ঘটনাস্থলে পৌঁছেছে রিজেন্ট পার্ক থানার পুলিশ এবং বোমা নিষ্ক্রিয়কারী দল।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande