উত্তর প্রদেশের জালৌনে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার
ওরাই, ২৬ ফেব্রুয়ারি (হি.স.) : উত্তর প্রদেশের জালৌন জেলায় এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার হয়েছে। বৃহস্পতিবার নুনওয়াই গ্রামে ঘটনাটি ঘটেছে। গ্রামবাসীরা রেললাইনের কাছে এক ব্যক্তির মৃতদেহ পড়ে থাকতে দেখে। পুলিশ সূত্রে জানা গেছে, মৃত ব্যক্তির নাম হরনাম সিং
উত্তর প্রদেশের জালৌনে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার


ওরাই, ২৬ ফেব্রুয়ারি (হি.স.) : উত্তর প্রদেশের জালৌন জেলায় এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার হয়েছে। বৃহস্পতিবার নুনওয়াই গ্রামে ঘটনাটি ঘটেছে। গ্রামবাসীরা রেললাইনের কাছে এক ব্যক্তির মৃতদেহ পড়ে থাকতে দেখে।

পুলিশ সূত্রে জানা গেছে, মৃত ব্যক্তির নাম হরনাম সিং (৪২)। তিনি নুনওয়াই গ্রামের বাসিন্দা। বৃহস্পতিবার তার দেহ পিন্ডারি রেললাইনের কাছে পড়ে থাকতে দেখা যায়। পরিবারের সদস্যদের মতে, হরনাম সিং গুরসরাইয়ের পাঠা সাগোলিতে এইডেড ইন্টার কলেজে কেরানি হিসেবে কর্মরত ছিলেন। তিনি যথারীতি বৃহস্পতিবার সকাল ৮টার দিকে নিজের বাইকে করে কলেজের জন্য বাড়ি থেকে রওনা হন কিন্তু দুপুর পর্যন্ত বাড়ি ফেরেননি। এদিকে, কিছু গ্রামবাসী রেললাইনের কাছে একটি মৃতদেহ দেখতে পান। খবর পেয়ে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে হরনাম সিং-এর মৃতদেহ রেললাইনের কাছে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। তাঁর বাইকটি কাছেই দাঁড় করানো ছিল।

এক পুলিশ আধিকারিক জানান, মৃত্যুর কারণ এখনও স্পষ্ট নয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

---------------

হিন্দুস্থান সমাচার / ফারজানা পারভিন




 

 rajesh pande