ফতেপুরে একটি দোকানে আগুন লাগায় লক্ষাধিক টাকার ক্ষতি
ফতেপুর, ২৬ ফেব্রুয়ারি (হি.স.) : উত্তর প্রদেশের ফতেপুর জেলায় একটি দোকানে আগুন লাগায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে । বৃহস্পতিবার সকালে মুঘল রোডের বিন্দকি থানার অন্তর্গত এলাকায় ঘটনাটি ঘটেছে। দুর্ঘটনায় লক্ষাধিক টাকার পোশাক পুড়ে ক্ষতিগ্রস্ত হয়। পুলিশ সূত্র
ফতেপুরে একটি দোকানে আগুন লাগায় লক্ষাধিক টাকার ক্ষতি


ফতেপুর, ২৬ ফেব্রুয়ারি (হি.স.) : উত্তর প্রদেশের ফতেপুর জেলায় একটি দোকানে আগুন লাগায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে । বৃহস্পতিবার সকালে মুঘল রোডের বিন্দকি থানার অন্তর্গত এলাকায় ঘটনাটি ঘটেছে। দুর্ঘটনায় লক্ষাধিক টাকার পোশাক পুড়ে ক্ষতিগ্রস্ত হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, দোকানের মালিকের নাম নাদিম। তিনি মহল্লা মুঘলাহির বাসিন্দা। বৃহস্পতিবার সকালে ফতেপুর জেলার একটি পোশাকের দোকানে শর্ট সার্কিটের কারণে আগুন লেগে যায়। খবর পেয়ে দোকানের মালিক ঘটনাস্থলে পৌঁছায়। তারপর দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু ততক্ষনে লক্ষাধিক টাকার পোশাক পুড়ে ছাই হয়ে যায়। এক পুলিশ আধিকারিক জানান, দমকল বাহিনীর সঙ্গে পুলিশও ঘটনাস্থলে পৌঁছায়। তিনি জানান যে, অনেক চেষ্টার পর আগুন নেভানো সম্ভব হয়েছে। ঘটনার তদন্ত করা হচ্ছে।

---------------

হিন্দুস্থান সমাচার / ফারজানা পারভিন




 

 rajesh pande