বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জাতীয়তাবাদী চিন্তাধারাকে স্মরণ ভূপেন্দ্র যাদবের
কলকাতা, ২৬ ফেব্রুয়ারি (হি স)। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত বন্দে মাতরম দেশের মধ্যে জাতীয়তাবাদ ও দেশপ্রেমের চেতনা সুদৃঢ় করেছে। তাঁর আদর্শ ও জাতীয়তাবাদী চিন্তাধারা পশ্চিমবঙ্গকে “উন্নত বাংলা” গঠনের পথে অনুপ্রেরণা জোগাবে। বৃহস্পতিবার এই মন্তব্য ক
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জাতীয়তাবাদী চিন্তাধারাকে স্মরণ ভূপেন্দ্র যাদবের


কলকাতা, ২৬ ফেব্রুয়ারি (হি স)। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত বন্দে মাতরম দেশের মধ্যে জাতীয়তাবাদ ও দেশপ্রেমের চেতনা সুদৃঢ় করেছে। তাঁর আদর্শ ও জাতীয়তাবাদী চিন্তাধারা পশ্চিমবঙ্গকে “উন্নত বাংলা” গঠনের পথে অনুপ্রেরণা জোগাবে। বৃহস্পতিবার এই মন্তব্য করেন কেন্দ্রীয় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী ভূপেন্দ্র যাদব।

সল্টলেকে বিজেপি কার্যালয়ে বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যর উপস্থিতিতে আশা প্রকাশ করেন যে, সমাজের সম্মানিত এবং দেশহিতৈষী ব্যক্তিদের বিজেপিতে যোগদান রাজ্যে ইতিবাচক রাজনৈতিক ও সামাজিক পরিবর্তনকে আরও শক্তিশালী করবে।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande