
ঝাড়গ্রাম, ২৬ ফেব্রুয়ারি (হি.স.): বেহাল রাস্তা সারাইয়ের দাবিতে ঝাড়গ্রামে রাজ্য সড়ক অবরোধ করলেন গ্রামবাসীরা। তাঁদের হাতে ছিল ‘আগে রাস্তা, পরে ভোট’ লেখা প্ল্যাকার্ড।
বৃহস্পতিবার রাস্তা সারাইয়ের দাবিতে রাজ্য সড়ক অবরোধ করেন গ্রামবাসীরা। এদিন সকালে ঝাড়গ্রাম থানার বেতকুন্দ্রি এলাকায় ঝাড়গ্রাম-বাঁকুড়া পাঁচ নম্বর রাজ্য সড়ক অবরোধ করা হয়। অবরোধের জেরে রাজ্য সড়কের দুই পাশে দাঁড়িয়ে পড়ে দূরপাল্লার বহু যানবাহন। প্রায় ৪০ মিনিট ধরে অবরোধ চলে। পরে পুলিশের হস্তক্ষেপে গ্রামবাসীরা অবরোধ তুলে নেন। তারপর আবার রাজ্য সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ