তাপমাত্রা স্বাভাবিকের নীচে, দক্ষিণ ও উত্তরবঙ্গে শুষ্ক আবহাওয়ার প্রত্যাবর্তন
কলকাতা, ২৬ ফেব্রুয়ারি (হি.স.): আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গের কোনও জেলাতেই। প্রত্যাবর্তন হয়েছে শুষ্ক আবহাওয়ার। উত্তরবঙ্গের আবহাওয়াও শুষ্ক। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, দক্ষিণবঙ্গের সব জেলাতেই আগামী কয়েক দিন আবহাওয়া শুষ্ক থাকবে।
শুষ্কই থাকবে আবহাওয়া

উত্তরবঙ্গেও আবহাওয়া বদলের সম্ভাবনা কম। সেখানেও আবহাওয়া মূলত শুষ্ক থাকবে। তবে সকালের দিকে দৃশ্যমানতা উত্তরের অধিকাংশ জেলাতেই কিছুটা কম থাকতে পারে বলে পূর্বাভাস। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী চার দিন রাজ্যে তাপমাত্রার হেরফের হচ্ছে না। তার পরের তিন দিন তাপমাত্রা বাড়বে ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস। বৃহস্পতিবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৮.৫ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১.৮ ডিগ্রি কম।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ

 rajesh pande