সাব্রুমে ইটভাটা পরিদর্শনে রাজ্যপাল, গুণগত মান ও শ্রমিক সুরক্ষায় জোর
সাব্রুম (ত্রিপুরা), ২৬ ফেব্রুয়ারি (হি.স.) : দক্ষিণ ত্রিপুরা জেলার সাব্রুম মহকুমার সাতচাঁদ এলাকায় অবস্থিত সুরবালা ব্রিক ইন্ডাস্ট্রির ইটভাট্টা পরিদর্শন করলেন রাজ্যপাল ইন্দ্র সেনা রেড্ডি নাল্লু। এদিন তাঁর সঙ্গে ছিলেন দক্ষিণ ত্রিপুরা জেলা পরিষদের সভাধ
ইটভাট্টায় রাজ্যপাল


সাব্রুম (ত্রিপুরা), ২৬ ফেব্রুয়ারি (হি.স.) : দক্ষিণ ত্রিপুরা জেলার সাব্রুম মহকুমার সাতচাঁদ এলাকায় অবস্থিত সুরবালা ব্রিক ইন্ডাস্ট্রির ইটভাট্টা পরিদর্শন করলেন রাজ্যপাল ইন্দ্র সেনা রেড্ডি নাল্লু। এদিন তাঁর সঙ্গে ছিলেন দক্ষিণ ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি দীপক দত্ত, সাব্রুম মহকুমা শাসক সুমন রক্ষিত, সাতচাঁদ সমষ্টি উন্নয়ন আধিকারিক সৌরদিপ দেবনাথ, ডি.সি.এম. জয় শংকর দাস সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা।

পরিদর্শনকালে রাজ্যপাল ইটভাট্টার উৎপাদন প্রক্রিয়া সরেজমিনে পর্যবেক্ষণ করেন। সংস্থার ম্যানেজার গোবিন্দ বৈদ্যের কাছ থেকে কাঁচামাল সংগ্রহ, ইট প্রস্তুত প্রণালী, সংরক্ষণ ব্যবস্থা ও বিপণন সংক্রান্ত বিভিন্ন বিষয় সম্পর্কে বিস্তারিত তথ্য নেন। উৎপাদনের গুণগত মান বজায় রাখা এবং আধুনিক পদ্ধতি অনুসরণের উপর বিশেষ গুরুত্বারোপ করেন তিনি।

এছাড়াও শ্রমিকদের সঙ্গে সরাসরি মতবিনিময় করে তাঁদের কাজের পরিবেশ, মজুরি, নিরাপত্তা ব্যবস্থা ও স্বাস্থ্য সুরক্ষার বিষয়গুলি সম্পর্কে খোঁজখবর নেন রাজ্যপাল। শ্রমিকদের কল্যাণে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ এবং নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার নির্দেশ দেন তিনি।

রাজ্যপাল বলেন, বর্তমান প্রতিযোগিতামূলক বাজারে টিকে থাকতে হলে উন্নত মানের পণ্য উৎপাদন অপরিহার্য। শিল্পের বিকাশের পাশাপাশি শ্রমিকদের স্বার্থ রক্ষাও সমানভাবে গুরুত্বপূর্ণ বলে তিনি উল্লেখ করেন।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande