গুরুগ্রাম কাণ্ডের প্রতিবাদে আগরতলায় মহিলা কংগ্রেসের বিক্ষোভ
আগরতলা, ২৬ ফেব্রুয়ারি (হি.স.) : গুরুগ্রামে নারী নির্যাতনের ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার আগরতলায় কংগ্রেস ভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করে ত্রিপুরা প্রদেশ মহিলা কংগ্রেস। বিক্ষোভ ঘিরে এলাকায় উত্তেজনার সৃষ্টি হয়। বিক্ষোভকারীরা দেশজুড়ে নারীদের
মহিলা কংগ্রেসের বিক্ষোভ


আগরতলা, ২৬ ফেব্রুয়ারি (হি.স.) : গুরুগ্রামে নারী নির্যাতনের ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার আগরতলায় কংগ্রেস ভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করে ত্রিপুরা প্রদেশ মহিলা কংগ্রেস। বিক্ষোভ ঘিরে এলাকায় উত্তেজনার সৃষ্টি হয়।

বিক্ষোভকারীরা দেশজুড়ে নারীদের বিরুদ্ধে ক্রমবর্ধমান সহিংসতার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে সরকারের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ তোলেন। কর্মসূচির অংশ হিসেবে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-এর কুশপুত্তলিকা দাহ করা হয়। নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে অবিলম্বে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানানো হয়।

বিক্ষোভ সভায় প্রদেশ মহিলা কংগ্রেসের সভানেত্রী বলেন, গুরুগ্রামের ঘটনা কোনও বিচ্ছিন্ন ঘটনা নয়, দেশব্যাপী নারীদের বিরুদ্ধে অপরাধের প্রবণতা উদ্বেগজনকভাবে বৃদ্ধি পাচ্ছে। তিনি আইনের কঠোর প্রয়োগ, দ্রুত বিচার প্রক্রিয়া এবং প্রশাসনিক জবাবদিহিতা নিশ্চিত করার দাবি জানান।

বিক্ষোভকারীরা জানান, কেবল আশ্বাস নয়, নারীদের সুরক্ষায় দৃশ্যমান ও কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে। কুশপুত্তলিকা দাহের মাধ্যমে তারা কেন্দ্রীয় সরকারের দৃষ্টি আকর্ষণ করতে চেয়েছেন।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande