তেলিয়ামুড়ায় সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু, আহত স্ত্রী-শিশুসহ তিন
তেলিয়ামুড়া (ত্রিপুরা), ২৬ ফেব্রুয়ারি (হি.স.) : তেলিয়ামুড়া থেকে মনু ফেরার পথে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। একই ঘটনায় আহত হয়েছেন মৃতের স্ত্রী, তিন বছরের কন্যাসন্তান ও আরও এক ব্যক্তি। পুলিশ সূত্রে জানা যায়, ধলাই জেলার মনু র
সড়ক দুর্ঘটনা


তেলিয়ামুড়া (ত্রিপুরা), ২৬ ফেব্রুয়ারি (হি.স.) : তেলিয়ামুড়া থেকে মনু ফেরার পথে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। একই ঘটনায় আহত হয়েছেন মৃতের স্ত্রী, তিন বছরের কন্যাসন্তান ও আরও এক ব্যক্তি।

পুলিশ সূত্রে জানা যায়, ধলাই জেলার মনু রাবার বাগান এলাকার বাসিন্দা খতীন্দ্র রিয়াং গত পরশুদিন পরিবারকে নিয়ে চাকমাঘাট এলাকায় আত্মীয়ের বাড়িতে এক বিবাহ অনুষ্ঠানে যোগ দিতে যান। বৃহস্পতিবার সকাল নাগাদ অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পথে মুঙ্গিয়াকামি থানাধীন ৪১ মাইল এলাকায় তাঁদের গাড়িটিকে পেছন দিক থেকে একটি ডাম্পার ধাক্কা দেয়।

সংঘর্ষের তীব্রতায় ঘটনাস্থলেই গুরুতরভাবে আহত হন খতীন্দ্র রিয়াং। খবর পেয়ে দমকলকর্মীরা ছুটে এলেও স্থানীয়রা দ্রুত তাঁকে উদ্ধার করে মুঙ্গিয়াকামি হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

হাসপাতালে ময়নাতদন্তের ব্যবস্থা না থাকায় মৃতদেহ তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে পাঠানো হয়। ময়নাতদন্ত শেষে মৃতদেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে। আহত স্ত্রী ও শিশুকন্যাকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande