(আপডেট ) বাঁকুড়ার পাসপোর্ট পরিষেবা কেন্দ্রে বোমা রাখার হুমকি ইমেলে আতঙ্ক, তল্লাশিতে মিললো না কিছুই
বাঁকুড়া, ২৬ ফেব্রুয়ারি (হি.স.): বাঁকুড়া পাসপোর্ট পরিষেবা কেন্দ্রে বোমা রাখা হয়েছে বলে হুমকি ইমেলে আতঙ্ক ছড়াল। বৃহস্পতিবার বাঁকুড়া জেলা ডাকঘরে বিষয়টি নিয়ে হইচই পড়ে যায়। যেখানে রাজ্যের পাসপোর্ট অফিস বোমা হামলায় উড়িয়ে দেওয়া হবে বলে হুমকি আসে। উল্লে
বোমাতঙ্ক বাঁকুড়া পোষ্ট অফিসে ,-- ব্যাপক চাঞ্চল্য -


বোমাতঙ্ক বাঁকুড়া পোষ্ট অফিসে ,-- ব্যাপক চাঞ্চল্য -


বোমাতঙ্ক বাঁকুড়া পোষ্ট অফিসে ,-- ব্যাপক চাঞ্চল্য -


বাঁকুড়া, ২৬ ফেব্রুয়ারি (হি.স.): বাঁকুড়া পাসপোর্ট পরিষেবা কেন্দ্রে বোমা রাখা হয়েছে বলে হুমকি ইমেলে আতঙ্ক ছড়াল। বৃহস্পতিবার বাঁকুড়া জেলা ডাকঘরে বিষয়টি নিয়ে হইচই পড়ে যায়। যেখানে রাজ্যের পাসপোর্ট অফিস বোমা হামলায় উড়িয়ে দেওয়া হবে বলে হুমকি আসে। উল্লেখ্য, পাসপোর্ট পরিষেবা কেন্দ্র ডাকঘর সংলগ্ন। ঘটনার কথা চাউর হতেই ভয়ে ডাকঘরের আধিকারিক ও সেখানে উপস্থিত সাধারণ মানুষ দৌড়ে বাইরে বেরিয়ে আসেন। খবর পেয়ে পুলিশ গিয়ে তল্লাশি শুরু করে। বাঁকুড়া জেলা ডাকঘরের এক আধিকারিক বলেন, পাসপোর্ট সেন্টারে বোমা রাখা রয়েছে বলে রিজিওনাল পাসপোর্ট অফিসে একটি ইমেল আসে। সেখান থেকে আমাদের সার্কেলে খবর আসে। সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দেওয়া হয়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় সদর থানার পুলিশ। বোম স্কোয়াড এলাকা জুড়ে তল্লাশি চালায়। তবে সেরকম সন্দেহজনক কিছু পাওয়া যায় নি।

ঘটনায় এ দিন বাঁকুড়া জেলা ডাকঘরের কাজ সাময়িক ব্যাহত হয়। বিষ্ণুপুর মুখ্য ডাকঘরেও একই আতঙ্কে এ দিন বেলা সাড়ে ১২টা থেকে দুপুর দু'টো পর্যন্ত কাজ বন্ধ করা হয়। কর্মীরা বাইরে বেরিয়ে যান। কাজ বন্ধে ক্ষুব্ধ সাধারণ মানুষ। মুখ্য ডাকঘরের আধিকারিক অরিন্দম বিশ্বাস জানান, বিভাগীয় নির্দেশ মতো আনুমানিক বেলা ১২টা থেকে দুপুর দু'টো পর্যন্ত, তারপর যথারীতি কাজ শুরু হয়।

---------------

হিন্দুস্থান সমাচার / সোমনাথ বরাট




 

 rajesh pande