
নয়া দিল্লি , ২৭ ফেব্রুয়ারি(হি.স.):আকিব নবী জম্মু ও কাশ্মীরের ক্রিকেটার। যিনি এখন কর্ণাটকের বিরুদ্ধে রঞ্জি ট্রফি ম্যাচ খেলছেন। আর চলতি রঞ্জি ট্রফির এই মরসুমে ৬০ উইকেট নিয়ে শীর্ষ উইকেট শিকারী হয়েছেন। নবী শুক্রবার কর্ণাটকের প্রথম ইনিংসে ৫৪ রানে পাঁচ উইকেট নিয়েছেন।
এই সাফল্যের পর নবী টুর্নামেন্টের ৯২ বছরের ইতিহাসে মাত্র তৃতীয় পেসার হিসেবে এক মরসুমে ৬০ উইকেট শিকার করলেন। পাঁচ উইকেটের এই অর্জন ছিল তার চলতি মরসুমের সপ্তম এবং রঞ্জি কেরিয়ারের ১৫তম, যা ঘরোয়া ক্রিকেটে এক অসাধারণ সাফল্য এনে দেয়। শুক্রবার কর্ণাটকের শিখর শেঠিকে আউট করে নবী এই মাইলফলক স্পর্শ করেছেন।
---------------
হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি