জনসংযোগে শালকুমারে সহকারী সভাধিপতি মনোরঞ্জন দে, ভগ্ন সাঁকোর বদলে কালভার্টের আশ্বাস
আলিপুরদুয়ার, ২৭ ফেব্রুয়ারি (হি. স.):- আলিপুরদুয়ার ১ নম্বর ব্লকের শালকুমার ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের ১২/২৯ বুথের উত্তর ও দক্ষিণাংশে দীর্ঘদিন ধরে একাধিক বাঁশের সাঁকোর বেহাল অবস্থার খবর পৌঁছায় আলিপুরদুয়ার জেলা পরিষদের সহকারী সভাধিপতি মনোরঞ্জন দে-
বাঁশের সাঁকো


আলিপুরদুয়ার, ২৭ ফেব্রুয়ারি (হি. স.):- আলিপুরদুয়ার ১ নম্বর ব্লকের শালকুমার ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের ১২/২৯ বুথের উত্তর ও দক্ষিণাংশে দীর্ঘদিন ধরে একাধিক বাঁশের সাঁকোর বেহাল অবস্থার খবর পৌঁছায় আলিপুরদুয়ার জেলা পরিষদের সহকারী সভাধিপতি মনোরঞ্জন দে-র কাছে। অভিযোগ পেয়ে তিনি নিজেই এলাকায় গিয়ে সাঁকোগুলির পরিস্থিতি খতিয়ে দেখেন।শুক্রবার স্থানীয় বাসিন্দারা তাঁদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। বাসিন্দাদের দাবি, যাতায়াতের একমাত্র ভরসা এই বাঁশের সাঁকোগুলি বর্তমানে প্রায় ভগ্নদশায় পরিণত হয়েছে। ফলে নিত্যদিনের চলাচলে চরম দুর্ভোগের শিকার হচ্ছেন সাধারণ মানুষ, বিশেষ করে পড়ুয়া ও প্রবীণরা।সব অভিযোগ মনোযোগ দিয়ে শোনার পর মনোরঞ্জন দে আশ্বাস দেন, দ্রুত ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে বাঁশের সাঁকোর পরিবর্তে স্থায়ী কালভার্ট নির্মাণের উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি তিনি জানান, রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্প থেকে কেউ বঞ্চিত হয়ে থাকলে সরাসরি তাঁর সঙ্গে যোগাযোগ করতে পারেন।পরে তিনি শালকুমার ১ নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় মহিলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আয়োজিত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জ্ঞাপন ও শোভাযাত্রা কর্মসূচিতে যোগ দেন।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande