বিজেপির বাইক মিছিল আটকাল পুলিশ, উত্তপ্ত কোচবিহার
কোচবিহার, ২৭ ফেব্রুয়ারি (হি. স.): প্রশাসনিক অনুমতি নিয়ে টানাপোড়েনের পর অবশেষে কোচবিহারের রাসমেলা ময়দানে সভা করার অনুমতি পেয়েছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। এই সাফল্য উদযাপনে শুক্রবার সন্ধ্যায় ভারতীয় জনতা যুব মোর্চার পক্ষ থেকে একটি বাইক মিছিল বের কর
বিজেপির বাইক মিছিল আটকাল পুলিশ, উত্তপ্ত কোচবিহার


কোচবিহার, ২৭ ফেব্রুয়ারি (হি. স.): প্রশাসনিক অনুমতি নিয়ে টানাপোড়েনের পর অবশেষে কোচবিহারের রাসমেলা ময়দানে সভা করার অনুমতি পেয়েছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। এই সাফল্য উদযাপনে শুক্রবার সন্ধ্যায় ভারতীয় জনতা যুব মোর্চার পক্ষ থেকে একটি বাইক মিছিল বের করা হয়। কিন্তু জেনকিন্স স্কুল মোড়ে পুলিশ সেই মিছিল আটকে দিলে এলাকায় উত্তেজনার সৃষ্টি হয়।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, এই বাইক মিছিলের জন্য আগে থেকে কোনও অনুমতি নেওয়া হয়নি। অন্যদিকে, জেলা বিজেপির সহ-সভাপতি বিরাজ বসু এই জয়কে ‘গণতন্ত্রের জয়’ বলে অভিহিত করেছেন। তিনি জানান, আদালতের রায়কে স্বাগত জানিয়েই এই মিছিল বের করা হয়েছিল, যা পুলিশ অন্যায়ভাবে আটকে দিয়েছে। তাঁর অভিযোগ, সভার অনুমতি পাওয়ার পর এখন প্রচার কার্যেও বাধা দেওয়ার চেষ্টা করা হচ্ছে।

হিন্দুস্থান সমাচার / সোনালি




 

 rajesh pande