ধাপা রোডে গাছে ধাক্কা মোটরবাইকের, মৃত্যু বাইকারোহীর
কলকাতা, ২৭ ফেব্রুয়ারি (হি.স.): রাস্তার পাশে থাকা গাছে ধাক্কা লাগলো মোটরবাইকের। আর তার জেরেই মৃত্যু হল এক বাইক আরোহীর। পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনাটি ঘটেছে শুক্রবার ভোরে, প্রগতি ময়দান থানা এলাকার ধাপা রোডে। মৃত বাইক আরোহীর নাম সঞ্জীব প্রামাণিক, তাঁ
দুর্ঘটনা


কলকাতা, ২৭ ফেব্রুয়ারি (হি.স.): রাস্তার পাশে থাকা গাছে ধাক্কা লাগলো মোটরবাইকের। আর তার জেরেই মৃত্যু হল এক বাইক আরোহীর। পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনাটি ঘটেছে শুক্রবার ভোরে, প্রগতি ময়দান থানা এলাকার ধাপা রোডে। মৃত বাইক আরোহীর নাম সঞ্জীব প্রামাণিক, তাঁর বয়স বছর চব্বিশ। ওই যুবকের বাড়ি প্রগতি ময়দান থানা এলাকাতেই। এ দিন ভোরে দুর্ঘটনার পরে তাঁকে জখম অবস্থায় উদ্ধার করে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকেরা সঞ্জীবকে মৃত বলে ঘোষণা করেন। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande