
মুর্শিদাবাদ, ২৭ ফেব্রুয়ারি (হি.স.): মুর্শিদাবাদ জেলার সাগরদিঘির আদিকান্তনগর গ্রামের একটি আমবাগানের মধ্যে থাকা শুকনো পাতার একটি ঝোপ থেকে দু'টি ব্যাগ ভর্তি তাজা বোমা উদ্ধার করল পুলিশ। শুক্রবার ভোররাত নাগাদ গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ সেখানে গিয়ে দেখে বোমা ভর্তি দু'টি ব্যাগ আমবাগানের একটি গাছের নীচে শুকনো পাতা ছড়িয়ে আড়াল করে রাখা হয়েছে। প্রাথমিক ভাবে পুলিশের ধারণা, অন্তত দু ডজনের মতো বোমা রয়েছে ওই দু'টি ব্যাগে। তবে কে বা কারা এই ব্যাগ ভর্তি বোমা রেখে যায়, এখনও তার সন্ধান পায়নি পুলিশ। তদন্ত শুরু হয়েছে|
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ