নদিয়ায় একাধিক ডাকঘরে বোমাতঙ্ক
নদিয়া, ২৭ ফেব্রুয়ারি (হি.স.): নদিয়া জেলার কৃষ্ণনগর মুখ্য ডাকঘরে ফের বোমাতঙ্ক। বৃহস্পতিবারের পর শুক্রবারও একই রকম ভাবে বোমা রাখার মেল আসে বলে ডাকবিভাগ সূত্রে জানা গিয়েছে। তারপরই ডাক বিভাগের কর্মী ও ডাকঘরে আসা গ্রাহকদের ভবন ফাঁকা করতে বলে দেওয়া হয়
নদিয়ায় একাধিক ডাকঘরে বোমাতঙ্ক


নদিয়া, ২৭ ফেব্রুয়ারি (হি.স.): নদিয়া জেলার কৃষ্ণনগর মুখ্য ডাকঘরে ফের বোমাতঙ্ক। বৃহস্পতিবারের পর শুক্রবারও একই রকম ভাবে বোমা রাখার মেল আসে বলে ডাকবিভাগ সূত্রে জানা গিয়েছে। তারপরই ডাক বিভাগের কর্মী ও ডাকঘরে আসা গ্রাহকদের ভবন ফাঁকা করতে বলে দেওয়া হয়। অন্যদিকে, নদিয়া জেলার রানাঘাটের মুখ্য ডাকঘরেও একই অবস্থা। সকাল সাড়ে এগারোটা থেকে দুপুর একটা পর্যন্ত ডাকঘর খালি রাখার নির্দেশ দেওয়া হয়। পরপর দুদিন বোমা হামলার খবরের জেরে আতঙ্ক ছড়িয়েছে ডাক বিভাগের কর্মী ও ডাকঘরের গ্রাহকদের মধ্যে|

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande