
উত্তর ২৪ পরগনা, ২৭ ফেব্রুয়ারি (হি.স.): শুক্রবার সকালেও বোমাতঙ্ক ছড়ালো উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাট ও বনগাঁর ডাকঘরে। এ দিন সকাল থেকেই দুই ডাকঘরে গ্রাহকদের ভিড় ছিল। বেলা সাড়ে ১১টা নাগাদ বসিরহাট ডাকঘরে বোমাতঙ্ক ছড়ায় একটি ইমেল আসাকে কেন্দ্র করে। বসিরহাট ডাকঘরের ভিতরে থাকা গ্রাহকেরা বাইরে বেরিয়ে আসেন। বসিরহাট ডাকঘরের এক আধিকারিক বলেন, সাময়িক কিছু সময় এই আতঙ্কের ফলে কাজ বন্ধ হয়েছে। ঘণ্টাখানেক পরে আবার কাজ চালু হয়ে যায়।
অন্যদিকে, একই ভাবে হুমকি ইমেল ঘিরে আতঙ্ক ছড়ায় বনগাঁ ডাকঘর ও পাসপোর্ট পরিষেবা কেন্দ্রেও। গ্রাহক ও কর্মীরা তড়িঘড়ি বাইরে বেরিয়ে আসেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বনগাঁ থানার পুলিশ ও বোমা নিষ্ক্রিয়কারী দল।
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ