দুই মেদিনীপুর ও ঝাড়গ্রামের একাধিক ডাকঘরে বোমাতঙ্কের জেরে চাঞ্চল্য
মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি (হি.স.): বৃহস্পতিবারের পর ফের শুক্রবারও বোমাতঙ্ক ছড়াল পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলার একাধিক ডাকঘরে। বোমাতঙ্ক ছড়িয়েছে পূর্ব মেদিনীপুর জেলার তমলুক ও কাঁথি ডাকঘরে। এছাড়াও, পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর
দুই মেদিনীপুর ও ঝাড়গ্রামের একাধিক ডাকঘরে বোমাতঙ্কের জেরে চাঞ্চল্য


মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি (হি.স.): বৃহস্পতিবারের পর ফের শুক্রবারও বোমাতঙ্ক ছড়াল পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলার একাধিক ডাকঘরে। বোমাতঙ্ক ছড়িয়েছে পূর্ব মেদিনীপুর জেলার তমলুক ও কাঁথি ডাকঘরে। এছাড়াও, পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর এবং ঘাটাল ডাকঘরে। অন্যদিকে, ঝাড়গ্রাম প্রধান ডাকঘরেও বোমাতঙ্ক ছড়িয়েছে। সবকটি ডাকঘরেই পুলিশ গিয়ে তল্লাশি শুরু করে। ডাকঘর থেকে বের করে আনা হয় গ্রাহক এবং ডাক বিভাগের কর্মীদের। খবর পেয়ে সেসব জায়গায় পৌঁছয় বোমা নিষ্ক্রিয়কারী দল| বিভিন্ন স্থানে তল্লাশি করে দেখছেন বোমা নিষ্ক্রিয়কারী দলের সদস্যরা|

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande