মুর্শিদাবাদে যাত্রিবাহী বাস উল্টে জখম ১৫
মুর্শিদাবাদ, ২৭ ফেব্রুয়ারি (হি.স.): যাত্রী বোঝাই বাস উল্টে জখম ১৫ জন বাসযাত্রী। বৃহস্পতিবার রাতে মুর্শিদাবাদের দৌলতাবাদে নিধিনগর মাঠ এলাকার ঘটনা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পূর্ব বর্ধমান থেকে হরিহরপাড়ার রামকৃষ্ণপুর এলাকায় একটি বিয়ের অনুষ্ঠানে যোগ
মুর্শিদাবাদে যাত্রিবাহী বাস উল্টে জখম ১৫


মুর্শিদাবাদ, ২৭ ফেব্রুয়ারি (হি.স.): যাত্রী বোঝাই বাস উল্টে জখম ১৫ জন বাসযাত্রী। বৃহস্পতিবার রাতে মুর্শিদাবাদের দৌলতাবাদে নিধিনগর মাঠ এলাকার ঘটনা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পূর্ব বর্ধমান থেকে হরিহরপাড়ার রামকৃষ্ণপুর এলাকায় একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে এসেছিলেন কিছু কনেযাত্রী। বাড়ি ফেরার সময় যাত্রী বোঝাই বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে নয়ানজুলিতে উল্টে যায়। দুর্ঘটনায় জখম হন ১৫ জন যাত্রী। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দৌলতাবাদ থানার পুলিশ। ওই ১৫ জনকে ইসলামপুর গ্রামীণ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়।

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande