ভূমিকম্পে কাঁপলো কলকাতা ও পার্শ্ববর্তী এলাকা
কলকাতা, ২৭ ফেব্রুয়ারি (হি.স.): কলকাতায় অনুভূত ভূমিকম্প। শুক্রবার দুপুর ১টা বেজে ২০ মিনিট নাগাদ থেকে কয়েক মিনিটের মধ্যে অন্তত দুবার কেঁপে ওঠে কলকাতা। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ৫। হাওড়াতেও ভূমিকম্প অনুভূত হয়েছে। এ দিন দক্ষিণবঙ্গের একাধিক জ
ভূমিকম্পে কাঁপলো কলকাতা ও পার্শ্ববর্তী এলাকা


কলকাতা, ২৭ ফেব্রুয়ারি (হি.স.): কলকাতায় অনুভূত ভূমিকম্প। শুক্রবার দুপুর ১টা বেজে ২০ মিনিট নাগাদ থেকে কয়েক মিনিটের মধ্যে অন্তত দুবার কেঁপে ওঠে কলকাতা। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ৫। হাওড়াতেও ভূমিকম্প অনুভূত হয়েছে।

এ দিন দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভূমিকম্প অনুভূত হয়েছে। কলকাতা ও লাগোয়া এলাকার একাধিক সরকারি অফিস, ব্যাঙ্ক, হাসপাতালে ভূমিকম্প অনুভূত হওয়ার সঙ্গে সঙ্গে আতঙ্ক ছড়ায়। সবাইকে রাস্তায় নামিয়ে নিয়ে আসা হয়। ফাঁকা করে দেওয়া হয় একাধিক অফিস।

জোর ঝটকায় শহরের বিভিন্ন বহুতল দোল খেয়ে ওঠে। দুপুর ১টা ২০ মিনিট নাগাদ প্রথম ঝটকা টের পান শহরবাসী। এর পর ১টা ২৩ মিনিট নাগাদ আবার পরপর কেঁপে ওঠে বিস্তীর্ণ অংশ।

কলকাতার উত্তর থেকে দক্ষিণ—বেশির ভাগ এলাকাতেই কম্পন অনুভূত হয়েছে বলে জানা গিয়েছে। আচমকা কাঁপুনিতে আতঙ্কে বহু মানুষ বাড়ি ও অফিস থেকে বেরিয়ে রাস্তায় নেমে আসেন। কেউ কেউ সিঁড়িতে দাঁড়িয়ে অপেক্ষা করেন।

শুধু কলকাতাই নয়, আশপাশের বেশ কিছু জেলাতেও ভূমিকম্প টের পাওয়া গেছে। হাওড়া জেলায় হালকা থেকে মাঝারি কম্পন অনুভূত হয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande