পূর্ব বর্ধমানের প্রধান ডাকঘরে বিস্ফোরণের হুমকি
পূর্ব বর্ধমান, ২৭ ফেব্রুয়ারি (হি.স.): বৃহস্পতিবারের পর শুক্রবার ফের বোমাতঙ্ক ছড়াল পূর্ব বর্ধমান জেলার মুখ্য ডাকঘরে। আরডিএক্স দিয়ে ডাকঘর উড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে ইমেল আসে। পর পর দুই দিন এমন ঘটনায় আতঙ্ক ছড়ায় ডাকঘরের কর্মী, গ্রাহকদের মধ্যে। অফিস বন্ধ
পূর্ব বর্ধমানের প্রধান ডাকঘরে বিস্ফোরণের হুমকি


পূর্ব বর্ধমান, ২৭ ফেব্রুয়ারি (হি.স.): বৃহস্পতিবারের পর শুক্রবার ফের বোমাতঙ্ক ছড়াল পূর্ব বর্ধমান জেলার মুখ্য ডাকঘরে। আরডিএক্স দিয়ে ডাকঘর উড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে ইমেল আসে। পর পর দুই দিন এমন ঘটনায় আতঙ্ক ছড়ায় ডাকঘরের কর্মী, গ্রাহকদের মধ্যে। অফিস বন্ধ করে কর্মীরা বাইরে চলে যান। গ্রাহকদেরও সরিয়ে দেওয়া হয়।

আসানসোলের মূল ডাকঘরে থাকা পাসপোর্ট অফিস উড়িয়ে দেওয়ার হুমকি দিয়েও একটি ইমেল আসে। আতঙ্ক ছড়ায় সেখানেও। পুলিশ গিয়ে তদন্ত শুরু করেছে।

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande