ন্যায্য দাবির সমর্থনে দেশজুড়ে ডিআরএম দফতরে স্মারকলিপি জমা রেল মাল গুদাম শ্রমিক ইউনিয়নের
কলকাতা, ২৭ ফেব্রুয়ারি (হি. স.): গুডস শেডে কর্মরত শ্রমিকদের বিভিন্ন দাবিদাওয়া নিয়ে বৃহস্পতিবার দেশজুড়ে রেলওয়ের বিভিন্ন ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার (ডিআরএম) দফতরে স্মারকলিপি জমা দিল ভারতীয় রেল মাল গুদাম শ্রমিক ইউনিয়ন (বিআরএমজিএসইউ)। শ্রমিকদের মৌলিক অধি
রেল শ্রমিকদের জোরালো দাবিতে ডেপুটেশন


কলকাতা, ২৭ ফেব্রুয়ারি (হি. স.): গুডস শেডে কর্মরত শ্রমিকদের বিভিন্ন দাবিদাওয়া নিয়ে বৃহস্পতিবার দেশজুড়ে রেলওয়ের বিভিন্ন ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার (ডিআরএম) দফতরে স্মারকলিপি জমা দিল ভারতীয় রেল মাল গুদাম শ্রমিক ইউনিয়ন (বিআরএমজিএসইউ)। শ্রমিকদের মৌলিক অধিকার রক্ষা, আইনসম্মত মজুরি নিশ্চিতকরণ, সামাজিক সুরক্ষা এবং ই-শ্রম সচেতনতা কর্মসূচিতে বাধা দেওয়ার প্রতিবাদে এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

ইউনিয়নের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে যে, দেশের বিভিন্ন প্রান্তের রেল গুডস শেডগুলিতে এখনও পর্যাপ্ত পানীয় জল, শৌচাগার এবং বিশ্রামাগারের মতো ন্যূনতম সুযোগ-সুবিধার অভাব রয়েছে। বিশেষ করে মহিলা শ্রমিকদের জন্য পৃথক কোনও ব্যবস্থা নেই। এই প্রেক্ষাপটে ‘পেশাগত সুরক্ষা, স্বাস্থ্য ও কর্মপরিবেশ সংক্রান্ত আইন, ২০২০’ এবং ‘মজুরি সংক্রান্ত আইন, ২০১৯’ কঠোরভাবে কার্যকর করার দাবি তোলা হয়েছে। পাশাপাশি শ্রমিকদের নির্দিষ্ট মজুরি, নিয়োগপত্র, পরিচয়পত্র, ইপিএফ ও ইএসআই সুবিধা নিশ্চিত করার দাবিও জানানো হয়েছে।

এ ছাড়াও, ই-শ্রম পোর্টালে শ্রমিকদের নাম নথিভুক্তিকরণ কর্মসূচিতে বাধা দান এবং সংগঠকদের হেনস্থার অভিযোগ তুলেছে ইউনিয়ন। তাঁদের দাবি, বৈধ ট্রেড ইউনিয়ন কার্যকলাপে হস্তক্ষেপের ফলে শিল্পক্ষেত্রে অস্থিরতা ও অশান্তি বৃদ্ধি পাচ্ছে।

এদিন শিয়ালদহ, হাওড়া, আসানসোল এবং মালদা-সহ দেশের একাধিক গুরুত্বপূর্ণ ডিভিশনে এই স্মারকলিপি জমা দেওয়া হয়। দ্রুত এই দাবিগুলি পূরণ না হলে আগামী দিনে আইনি পথে বড়সড় আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন ইউনিয়নের সভাপতি পরিমল কান্তি মণ্ডল।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande