
কলকাতা, ২৭ ফেব্রুয়ারি (হি.স.) :
বৃহস্পতিবার চেন্নাইয়ে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইট গ্রুপ ১-এর ম্যাচে এমএ চিদাম্বরম স্টেডিয়ামে সিকান্দার রাজার দলকে ৭২ রানে হারিয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা। ভারতের ৪ উইকেটে ২৫৬ রানের প্রেক্ষিতে জিম্বাবুয়ে ছয় উইকেটে ১৮৪ রান করে শেষ করেছে।
এই জয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে সেমিফাইনালের আশা বাঁচিয়ে রাখলো ভারত।
গ্রুপ পর্বের ম্যাচে অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কার মতো পরাশক্তিকে হারিয়ে চমক দেখিয়েছিল জিম্বাবুয়ে। তবে সুপার এইটের লড়াইয়ে তারা চমক দেখাতে পারলো না। ওয়েস্ট ইন্ডিজের পর ভারতের কাছে বড় ব্যবধানে হেরে এক ম্যাচ বাকি থাকতেই ছিটকে গেল এবারের বিশ্বকাপ থেকে। অন্যদিকে প্রোটিয়াদের বিপক্ষে ৭৬ রানের বড় ব্যবধানে হারের পরও আপাতত নেট রান রেটের ঝামেলায় পড়তে হচ্ছে না ভারতকে। কারণ গ্রুপ ওয়ানে দিনের প্রথম ম্যাচে প্রোটিয়াদের কাছে হেরেছে উইন্ডিজ। তাই লড়াইটা এখন শুধুই পয়েন্টের। সুপার এইটের শেষ লড়াইয়ে ভারত-উইন্ডিজের মধ্যকার জয়ী দলই নিশ্চিত করবে শেষ চারের টিকিট। দুই ম্যাচ শেষে দুদলেরই পয়েন্ট সমান ২ করে। গ্রুপ ওয়ান থেকে টিকিট নিশ্চিত করেছে প্রোটিয়ারা।
সংক্ষিপ্ত স্কোর:
ভারত: ২০ ওভারে ২৫৬/৪ (স্যামসন ২৪, আভিশেক ৫৫, ইশান ৩৮, সুরিয়াকুমার ৩৩, পান্ডিয়া ৫০*, তিলাক ৪৪*; এনগারাভা ৬২-১, মুজারাবানি ৪৩-১, মাপোসা ৪০-১, রাজা ২৯-১)
জিম্বাবুয়ে: ২০ ওভারে ১৮৪/৬ (বেনেট ৯৭*, আর্শদিপ ২৪-৩, বরুন ৩৫-১, আকসার ৩৫-১, দুবে ৪৬-১)
ম্যান অব দা ম্যাচ: হার্দিক পান্ডিয়া।
হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি