৫ মাত্রার কম্পন, মোবাইলে মিলল সতর্কবার্তা
কলকাতা, ২৭ ফেব্রুয়ারি (হি.স.): কলকাতায় অনুভূত ভূমিকম্প। শুক্রবার দুপুর ১টা বেজে ২০ মিনিট নাগাদ পরপর কেঁপে ওঠে কলকাতা। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ৫। হাওড়াতেও ভূমিকম্প অনুভূত হয়েছে। এ দিন দক্ষিণবঙ্গের একাধিক জেলায়ও ভূমিকম্প অনুভূত হয়। কলকাতা ও
৫ মাত্রার কম্পন, মোবাইলে মিলল সতর্কবার্তা


কলকাতা, ২৭ ফেব্রুয়ারি (হি.স.): কলকাতায় অনুভূত ভূমিকম্প। শুক্রবার দুপুর ১টা বেজে ২০ মিনিট নাগাদ পরপর কেঁপে ওঠে কলকাতা। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ৫। হাওড়াতেও ভূমিকম্প অনুভূত হয়েছে। এ দিন দক্ষিণবঙ্গের একাধিক জেলায়ও ভূমিকম্প অনুভূত হয়। কলকাতা ও লাগোয়া এলাকার একাধিক সরকারি অফিস, ব্যাঙ্ক, হাসপাতালে ভূমিকম্প অনুভূত হওয়ার সঙ্গে সঙ্গে আতঙ্ক ছড়ায়। সবাইকে রাস্তায় নামিয়ে নিয়ে আসা হয়। ফাঁকা করে দেওয়া হয় অনেক অফিস।

ঘটনার পরই বহু শহরবাসীর অনেকের মোবাইলে ভূমিকম্প সংক্রান্ত একটি নোটিফিকেশন পৌঁছয়। প্রসঙ্গত, প্রতিটি অ্যান্ড্রয়েড স্মার্টফোনে একটি অ্যাক্সিলোমিটার থাকে, যা সিসমোমিটারের মতো কাজ করে। এই সেন্সর কম্পন শনাক্ত করে এবং ভূমিকম্প হলে ব্যবহারকারীদের সতর্কবার্তা পাঠায়। এটি ভূমিকম্পের তীব্রতা এবং আপনার অবস্থানের কাছাকাছি অবস্থান সম্পর্কে তথ্য প্রদান করে। গুগল জোর দিয়ে জানিয়েছে যে, ইন্টারনেট সিগন্যালের গতি ভূমিকম্পের তরঙ্গের চেয়ে অনেক দ্রুত, যা ব্যবহারকারীদের সময়মত সতর্কতা পেতে সাহায্য করে, ফলে ভূমিকম্পের সময় নিরাপদ স্থানে মানুষজন পৌঁছাতে পারেন। তবে এই সতর্কতা ব্যবস্থা শুধুমাত্র ৪.৫ বা তার বেশি মাত্রার ভূমিকম্পের জন্য এবং কম মাত্রার ভূমিকম্পের জন্য এই অ্যালার্ট সিস্টেম কাজ করে না। এদিন অ্যান্ড্রয়েড স্মার্টফোনে কম্পনের মাত্রা ৫ উল্লেখ করা হয়েছে| ফলে স্বাভাবিক ভাবেই মিলেছে সতর্কবার্তা|

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande