পশ্চিমবঙ্গে নতুন ‘রোটাভেটর’ সিরিজ লঞ্চ করল মাহিন্দ্রা : কৃষি যন্ত্রপাতিতে আধুনিকতার ছোঁয়া
কলকাতা, ২৭ ফেব্রুয়ারি (হি. স.): ভারতের শীর্ষস্থানীয় কৃষি যন্ত্র প্রস্তুতকারক সংস্থা মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা পশ্চিমবঙ্গে তাদের নতুন উন্নত রোটাভেটর সিরিজ লঞ্চ করার কথা ঘোষণা করেছে। ‘মহাভেটর’ এবং ‘মহাভেটর এইচডি’ নামের এই সিরিজটি ৪ থেকে ৯ ফুট প
অভিনব ব্যবস্থা


কলকাতা, ২৭ ফেব্রুয়ারি (হি. স.): ভারতের শীর্ষস্থানীয় কৃষি যন্ত্র প্রস্তুতকারক সংস্থা মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা পশ্চিমবঙ্গে তাদের নতুন উন্নত রোটাভেটর সিরিজ লঞ্চ করার কথা ঘোষণা করেছে। ‘মহাভেটর’ এবং ‘মহাভেটর এইচডি’ নামের এই সিরিজটি ৪ থেকে ৯ ফুট পর্যন্ত বিস্তৃত এবং মূলত অত্যন্ত ভারী বা হেভি-ডিউটি কাজের কথা মাথায় রেখেই তৈরি করা হয়েছে। নতুন লুক ও প্রশস্ত মাস্ট ডিজাইনের এই যন্ত্রগুলি শক্তিশালী গঠন এবং দীর্ঘস্থায়ী স্থায়িত্বের নিশ্চয়তা দিচ্ছে।

​মাহিন্দ্রার দাবি, কৃষকদের চাহিদা ও ঘর্ষণপ্রবণ কঠিন মাটির প্রকৃতি বিচার করেই এই রোটাভেটরগুলো তৈরি করা হয়েছে। সংস্থার ভাইস প্রেসিডেন্ট ও বিজনেস হেড ডঃ অনুশা কোঠানদারামন এই প্রসঙ্গে বলেন, “খামারের উৎপাদনশীলতা বৃদ্ধির জন্য রোটাভেটর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি যন্ত্র। আমাদের এই নতুন নকশা কৃষকদের যেমন গর্বিত করবে, তেমনই তাঁদের ফলন ও কাজের গতিও বাড়াবে।”

​এই সিরিজের একটি বিশেষ আকর্ষণ হল তেরঙার রঙে অনুপ্রাণিত ‘লিমিটেড-এডিশন’ রোটাভেটর। মেটালিক অরেঞ্জ, এভারেস্ট হোয়াইট এবং মেটালিক গ্রিন রঙের এই বিশেষ সংস্করণগুলি ‘মহাভেটর এইচডি’, ‘সুপারভেটর’ এবং ‘গাইরোভেক্টর জেডএলএক্স’ মডেলে পাওয়া যাবে। প্রযুক্তির দিক থেকেও মাহিন্দ্রা এক ধাপ এগিয়ে এনেছে ‘তেজ-ই’ ইন্টেলিজেন্ট রোটাভেটর। ব্লুটুথ প্রযুক্তি সমৃদ্ধ এই যন্ত্রটি খামারের রিয়েল-টাইম তথ্য সরাসরি কৃষকের মোবাইল অ্যাপে পাঠিয়ে ‘প্রিসিশন ফার্মিং’ বা সূক্ষ্ম কৃষিকাজকে আরও সহজ করে তুলবে।

​ভারতের বৃহত্তম রোটাভেটর প্রস্তুতকারক হিসেবে মাহিন্দ্রা তাদের পাঞ্জাব ও তেলঙ্গানার ম্যানুফ্যাকচারিং ইউনিটে সম্পূর্ণ ‘মেড ইন ইন্ডিয়া’ পদ্ধতিতে এই বিশ্বমানের যন্ত্রগুলি তৈরি করছে। পশ্চিমবঙ্গের কৃষকদের কাছে এই নতুন সিরিজটি ধাপে ধাপে অনুমোদিত ডিলার নেটওয়ার্কের মাধ্যমে পৌঁছে দেওয়া হবে বলে জানানো হয়েছে।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande