দ্বিতীয় ক্রিকেটার হিসেবে দারুণ এক কীর্তি গড়লেন সিকান্দার রাজা
কলকাতা, ২৭ ফেব্রুয়ারি (হি.স.) : বাঁহাতি স্পিনার অক্ষর প্যাটেলের অফ স্টাম্পের বাইরের বল লং-অফ দিয়ে বাউন্ডারিতে পাঠিয়ে সিকান্দার রাজা জিম্বাবুয়ের অধিনায়ক স্পর্শ করলেন তিন হাজার রান। আর জিম্বাবুয়ের হয়ে টি-টোয়েন্টিতে ১০০ উইকেটের মাইলফলক বিশ্বকাপের
দ্বিতীয় ক্রিকেটার হিসেবে দারুণ এক কীর্তি গড়লেন সিকান্দার রাজা


কলকাতা, ২৭ ফেব্রুয়ারি (হি.স.) :

বাঁহাতি স্পিনার অক্ষর প্যাটেলের অফ স্টাম্পের বাইরের বল লং-অফ দিয়ে বাউন্ডারিতে পাঠিয়ে সিকান্দার রাজা জিম্বাবুয়ের অধিনায়ক স্পর্শ করলেন তিন হাজার রান।

আর জিম্বাবুয়ের হয়ে টি-টোয়েন্টিতে ১০০ উইকেটের মাইলফলক বিশ্বকাপের আগেই ছুঁয়েছেন রাজা।

আইসিসির পূর্ণ সদস্য দলগুলোর মধ্যে প্রথম ও সব দেশ মিলিয়ে দ্বিতীয় ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ১০০ উইকেট ও তিন হাজার রান স্পর্শ করলেন এই অলরাউন্ডার।

১৩২ ম্যাচে রাজার রান এখন ৩০১৬। উইকেট ১০৪টি।

এতদিন এই কীর্তি ছিল শুধু মালয়েশিয়ার ভিরানদিপ সিংয়ের। আইসিসির সহযোগী দেশটির হয়ে এখনও পর্যন্ত ১১১ টি-টোয়েন্টি ম্যাচে তাঁর রান ৩১৮০। বাঁহাতি স্পিনে উইকেট ১০৯টি।

হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি




 

 rajesh pande