চেতলায় ‘সুফল বাংলা’ স্টলের উদ্বোধন করলেন ফিরহাদ হাকিম, সস্তায় সবজি পেয়ে খুশি এলাকাবাসী
কলকাতা, ২৭ ফেব্রুয়ারি (হি. স.): দক্ষিণ কলকাতার চেতলা এলাকায় দীর্ঘ প্রতীক্ষিত ‘সুফল বাংলা’ স্টলের উদ্বোধন করলেন কলকাতার মহানাগরিক ফিরহাদ হাকিম। শুক্রবার চেতলার জৈনুদ্দিন মিস্ত্রী লেনে এই স্টলটির আনুষ্ঠানিক সূচনা করা হয়। এখন থেকে এই স্টল থেকে বাজারের
মহানাগরিকের চেতলা এলাকায় সুফল বাংলা স্টল


কলকাতা, ২৭ ফেব্রুয়ারি (হি. স.): দক্ষিণ কলকাতার চেতলা এলাকায় দীর্ঘ প্রতীক্ষিত ‘সুফল বাংলা’ স্টলের উদ্বোধন করলেন কলকাতার মহানাগরিক ফিরহাদ হাকিম। শুক্রবার চেতলার জৈনুদ্দিন মিস্ত্রী লেনে এই স্টলটির আনুষ্ঠানিক সূচনা করা হয়। এখন থেকে এই স্টল থেকে বাজারের তুলনায় অনেক কম দামে শাকসবজি এবং বিভিন্ন কৃষি উৎপাদিত সামগ্রী কিনতে পারবেন সাধারণ মানুষ।

​কৃষি বিপণন দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, চেতলা এলাকায় এতদিন সুফল বাংলার কোনও স্থায়ী বিপণন কেন্দ্র ছিল না। স্থানীয় বাসিন্দাদের পক্ষ থেকে দীর্ঘদিনের একটি দাবি ছিল এই বিষয়ে। সেই চাহিদার কথা মাথায় রেখেই পুরসভার পক্ষ থেকে এই উদ্যোগ নেওয়া হয়েছে। এদিনের উদ্বোধনী অনুষ্ঠানে মেয়র ফিরহাদ হাকিমের পাশাপাশি স্থানীয় পুরপিতা ও পুরমাতারাও উপস্থিত ছিলেন।

​মেয়র ফিরহাদ হাকিম সংবাদমাধ্যমকে জানান, কৃষকদের থেকে সরাসরি পণ্য সংগ্রহ করে এখানে আনা হচ্ছে, যার ফলে মধ্যস্বত্বভোগীদের দাপট থাকছে না এবং সাধারণ মানুষ ন্যায্য মূল্যে টাটকা সবজি পাবেন। শুক্রবার থেকেই এই স্টলে কেনাবেচা শুরু হয়েছে। এলাকায় এই সরকারি বিপণন কেন্দ্রটি খোলায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে ব্যাপক উৎসাহ ও খুশি লক্ষ্য করা গিয়েছে।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande