ভূমিকম্পের জেরে আতঙ্ক ছড়ালো রাজ্যের তথ্যপ্রযুক্তি তালুকে
কলকাতা, ২৭ ফেব্রুয়ারি (হি.স.): শুক্রবার ভূমিকম্প হয় কলকাতা সহ আশেপাশের এলাকায়| সল্ট লেক, নিউ টাউনের বহুতলগুলিতে কম্পন বেশি করে অনুভূত হয়েছে। তথ্যপ্রযুক্তি শিল্পতালুকে অনেকেই অফিস থেকে রাস্তায় নেমে আসেন। সল্ট লেক পাঁচ নম্বর সেক্টরের এক তথ্যপ্রযুক
ভূমিকম্পের জেরে আতঙ্ক ছড়ালো রাজ্যের তথ্যপ্রযুক্তি তালুকে


কলকাতা, ২৭ ফেব্রুয়ারি (হি.স.): শুক্রবার ভূমিকম্প হয় কলকাতা সহ আশেপাশের এলাকায়| সল্ট লেক, নিউ টাউনের বহুতলগুলিতে কম্পন বেশি করে অনুভূত হয়েছে। তথ্যপ্রযুক্তি শিল্পতালুকে অনেকেই অফিস থেকে রাস্তায় নেমে আসেন। সল্ট লেক পাঁচ নম্বর সেক্টরের এক তথ্যপ্রযুক্তি কর্মী জানান, আচমকাই কেমন যেন মাথা ঘুরে যায়। কিছু বুঝে ওঠার আগেই সহকর্মীদের অনেকে 'ভূমিকম্প' বলে চিৎকার করে ওঠেন। দ্রুত সিঁড়ি ধরে নীচে নেমে যান তাঁরা। অপর এক তথ্যপ্রযুক্তি সংস্থার কর্মী জানান, কিছু দিন আগে ভূমিকম্প হয়েছিল। এ দিন তার থেকে বেশি ক্ষণ কম্পন বোঝা গিয়েছে। দ্রুত সকলে অফিস থেকে রাস্তায় নেমে এসেছেন। নিউ টাউন এর একটি বহুতলের এক বাসিন্দা জানান, বাড়িতে বসে অফিসের কাজ করছিলেন তিনি। আচমকাই যেন খাট কেমন দুলে ওঠে। কম্পন একবার নয়, দুবার হয়েছে এমনটা অনুভূত হয়েছে তাঁর।

উল্লেখ্য, শুক্রবার দুপুর ১টা বেজে ২০ মিনিট নাগাদ থেকে কয়েক মিনিটের মধ্যে অন্তত দুবার কেঁপে ওঠে কলকাতা। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ৫। কলকাতার উত্তর থেকে দক্ষিণ—বেশির ভাগ এলাকাতেই কম্পন অনুভূত হয়েছে বলে জানা গিয়েছে। আচমকা কাঁপুনিতে আতঙ্কে বহু মানুষ বাড়ি ও অফিস থেকে বেরিয়ে রাস্তায় নেমে আসেন।

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande