হাওড়ায় দুষ্কৃতীদের হাতে আক্রান্তের অভিযোগ পুরুলিয়ার দুই বাসিন্দার
হাওড়া, ২৭ ফেব্রুয়ারি (হি.স.): দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হওয়ার অভিযোগ পুরুলিয়ার বাসিন্দা দুই পরিযায়ী শ্রমিকের। ঘটনাস্থল হাওড়া স্টেশন চত্বর। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পুরুলিয়ার ঝালদা থানা এলাকার জামলেহর গ্রামের বাসিন্দা আস্তিক মাহাতো ও বিবেক মাহ
হাওড়ায় দুষ্কৃতীদের হাতে আক্রান্তের অভিযোগ পুরুলিয়ার দুই বাসিন্দার


হাওড়া, ২৭ ফেব্রুয়ারি (হি.স.): দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হওয়ার অভিযোগ পুরুলিয়ার বাসিন্দা দুই পরিযায়ী শ্রমিকের। ঘটনাস্থল হাওড়া স্টেশন চত্বর। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পুরুলিয়ার ঝালদা থানা এলাকার জামলেহর গ্রামের বাসিন্দা আস্তিক মাহাতো ও বিবেক মাহাতো নামে দুই পরিযায়ী শ্রমিক বৃহস্পতিবার রাতে হাওড়া স্টেশন চত্বরে পুরুলিয়ার বাস ধরার জন্য অপেক্ষা করছিলেন। তখনই কয়েক জন দুষ্কৃতী তাঁদের উপরে চড়াও হয়। তাঁদের ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে টাকাপয়সা ও সমস্ত জিনিস কেড়ে নিয়ে পালিয়ে যায় বলে অভিযোগ। গুরুতর আহত অবস্থায় দু'জনকে রাস্তায় পড়ে থাকতে দেখে এলাকার লোকজন তাঁদের উদ্ধার করে হাওড়া জেলা হাসপাতালে নিয়ে আসেন।

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande