ভোটার তালিকার সফট কপি স্বীকৃত রাজনৈতিক দলগুলোকে বিতরণ করা হবে
কলকাতা, ২৭ ফেব্রুয়ারি (হি.স.)। পশ্চিমবঙ্গে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়ায় প্রস্তুত চূড়ান্ত ভোটার তালিকা শনিবার প্রকাশিত হবে। স্বচ্ছতা নিশ্চিত করতে ভারতের নির্বাচন কমিশন রাজ্যের সমস্ত নিবন্ধিত রাজনৈতিক দলকে ওই তালিকার সফট কপি
ভোটার তালিকার সফট কপি স্বীকৃত রাজনৈতিক দলগুলোকে বিতরণ করা হবে


কলকাতা, ২৭ ফেব্রুয়ারি (হি.স.)। পশ্চিমবঙ্গে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়ায় প্রস্তুত চূড়ান্ত ভোটার তালিকা শনিবার প্রকাশিত হবে। স্বচ্ছতা নিশ্চিত করতে ভারতের নির্বাচন কমিশন রাজ্যের সমস্ত নিবন্ধিত রাজনৈতিক দলকে ওই তালিকার সফট কপি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

ভোটারদের সুবিধার্থে চূড়ান্ত তালিকায় নাম খতিয়ে দেখার জন্য একাধিক অনলাইন ও অফলাইন ব্যবস্থা রাখা হয়েছে। এ বার চূড়ান্ত ভোটার তালিকায় প্রকৃত ভোটারদের পাশাপাশি দুটি পৃথক শ্রেণি— “বিবেচনাধীন” এবং “বিলোপিত” — অন্তর্ভুক্ত করা হয়েছে। ফলে তালিকায় নাম তিনটি পৃথক শ্রেণিতে প্রদর্শিত হবে।

রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিকের দফতরের এক আধিকারিক শুক্রবার জানিয়েছেন, ভোটাররা ভারত নির্বাচন কমিশন-এর সরকারি ওয়েবসাইটে গিয়ে নিজের নাম ও ভোটার পরিচয়পত্র নম্বর প্রবেশ করিয়ে তালিকায় নিজেদের তথ্য যাচাই করতে পারবেন। পাশাপাশি পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচন আধিকারিকের দফতরের সরকারি ওয়েবসাইটেও নাম দেখার সুযোগ থাকবে। সংশ্লিষ্ট জেলার জেলা নির্বাচন আধিকারিকদের ওয়েবসাইটেও ভোটাররা নিজেদের নামের বর্তমান অবস্থা জানতে পারবেন।

অনলাইনের পাশাপাশি অফলাইন ব্যবস্থাও রাখা হয়েছে। চূড়ান্ত ভোটার তালিকার কপি বুথ স্তরের আধিকারিকদের কাছে দেওয়া হবে। ভোটাররা সংশ্লিষ্ট বুথ স্তরের আধিকারিকের সঙ্গে যোগাযোগ করে তালিকায় নাম যাচাই করতে পারবেন। এছাড়া বিভিন্ন ভোটকেন্দ্রে চূড়ান্ত তালিকার হার্ড কপি টাঙানো থাকবে, যাতে সরাসরি গিয়ে নাম দেখা যায়।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande