পুলিশ সপ্তাহ উপলক্ষ্যে বাল্যবিবাহ ও সড়ক দুর্ঘটনা রোধে বিলোনিয়ায় বাইক রেলি
বিলোনিয়া (ত্রিপুরা), ২৭ ফেব্রুয়ারি (হি.স.) : পুলিশ সপ্তাহ উপলক্ষ্যে দক্ষিণ ত্রিপুরা জেলা পুলিশ প্রশাসনের উদ্যোগে শুক্রবার একাধিক সচেতনতামূলক কর্মসূচি গ্রহণ করা হয়। তারই অংশ হিসেবে সকালে দক্ষিণ জেলা এসপি অফিসের সামনে থেকে ‘ক্রাইম এগেইনস্ট চাইল্ড অ্য
বিলোনিয়ায় বাইক রেলি


বিলোনিয়া (ত্রিপুরা), ২৭ ফেব্রুয়ারি (হি.স.) : পুলিশ সপ্তাহ উপলক্ষ্যে দক্ষিণ ত্রিপুরা জেলা পুলিশ প্রশাসনের উদ্যোগে শুক্রবার একাধিক সচেতনতামূলক কর্মসূচি গ্রহণ করা হয়। তারই অংশ হিসেবে সকালে দক্ষিণ জেলা এসপি অফিসের সামনে থেকে ‘ক্রাইম এগেইনস্ট চাইল্ড অ্যান্ড উইমেন’ শীর্ষক একটি সচেতনতা বাইক রেলি বের করা হয়।

সবুজ পতাকা নেড়ে রেলির সূচনা করেন দক্ষিণ জেলার পুলিশ সুপার মৌরিয়া কৃষ্ণ সি। এদিন উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সুমন মজুমদার সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা।

রেলির মাধ্যমে বিশেষ করে বাল্যবিবাহ প্রতিরোধ, নারী ও শিশুদের বিরুদ্ধে অপরাধ রোধ, সড়ক দুর্ঘটনা হ্রাস এবং সড়ক সুরক্ষা সম্পর্কে সচেতনতা বৃদ্ধির বার্তা দেওয়া হয়। বাইক চালকদের হেলমেট ব্যবহার, প্রয়োজনীয় নথিপত্র সঙ্গে রাখা এবং ট্রাফিক আইন মেনে সতর্কতার সঙ্গে গাড়ি চালানোর আহ্বান জানান পুলিশ সুপার।

এদিন কর্মসূচির অংশ হিসেবে দু’জন স্কুল পড়ুয়াকে প্রতীকীভাবে পুলিশ সুপার হিসেবে দায়িত্ব প্রদান করা হয়। পুলিশ কীভাবে তাদের দায়িত্ব পালন করে এবং সমাজে আইনশৃঙ্খলা রক্ষায় কী ভূমিকা নেয়, সে বিষয়ে শিক্ষার্থীদের অবহিত করা হয়। পাশাপাশি তাদের মাধ্যমে পরিবার ও বিদ্যালয়ে সচেতনতার বার্তা পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়।

দক্ষিণ জেলার পুলিশ সুপার জানান, এই ধরনের কর্মসূচির মূল উদ্দেশ্য পুলিশ ও সাধারণ মানুষের মধ্যে সুসম্পর্ক গড়ে তোলা এবং সমাজের সর্বস্তরে সচেতনতার বার্তা পৌঁছে দেওয়া।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande