মায়াদেবী মন্দিরে রঙভরি একাদশী পালন, পঞ্চগব্যে হোলি খেললেন সাধু-সন্তরা
হরিদ্বার, ২৭ ফেব্রুয়ারি (হি.স.): হরিদ্বার-এর অধিষ্ঠাত্রী দেবী মায়াদেবী মন্দির-এ শুক্রবার ধর্মীয় রীতিনীতিতে রঙভরি একাদশী বা আমলকী একাদশী উদযাপিত হয়। স্বামী রাজেশ্বরানন্দ গিরি মহারাজের সভাপতিত্বে এবং অখিল ভারতীয় আখড়া পরিষদ ও শ্রী নির্জানী আখড়ার নেতৃত
মায়াদেবী মন্দিরে রঙভরি একাদশী পালন, পঞ্চগব্যে হোলি খেললেন সাধু-সন্তরা


হরিদ্বার, ২৭ ফেব্রুয়ারি (হি.স.): হরিদ্বার-এর অধিষ্ঠাত্রী দেবী মায়াদেবী মন্দির-এ শুক্রবার ধর্মীয় রীতিনীতিতে রঙভরি একাদশী বা আমলকী একাদশী উদযাপিত হয়। স্বামী রাজেশ্বরানন্দ গিরি মহারাজের সভাপতিত্বে এবং অখিল ভারতীয় আখড়া পরিষদ ও শ্রী নির্জানী আখড়ার নেতৃত্বে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত সাধু-সন্তরা পঞ্চগব্যের হোলি খেলে বিশ্বকল্যাণের প্রার্থনা করেন।

অনুষ্ঠানে ভগবান বিষ্ণু, মা লক্ষ্মী, ভগবান শিব ও মা পার্বতীর উদ্দেশ্যে বিশেষ পুজো ও প্রার্থনা অনুষ্ঠিত হয়। এই উপলক্ষে স্বামী চক্রপাণি নন্দ গিরি মহারাজের অভিষেক সম্পন্ন করা হয়।

সাধু-সন্তদের বক্তব্যে জানানো হয়েছে , হরিদ্বার ভগবান বিষ্ণু ও ভগবান শিবের দ্বাররূপে পরিচিত এবং এই পবিত্র ভূমিতে রঙভরি একাদশী পালনের সৌভাগ্য ভগবৎ কৃপা ছাড়া সম্ভব নয়। রঙভরি একাদশীর ঐতিহ্য ও তাৎপর্য তুলে ধরে বলা হয়, এই তিথি ভগবান বিষ্ণু ও ভগবান শিব উভয়ের সঙ্গেই বিশেষভাবে সম্পর্কিত। অনুষ্ঠানে বিভিন্ন আখড়ার মহামণ্ডলেশ্বর, শ্রীমহন্ত ও ধর্মীয় গুরুরা উপস্থিত ছিলেন। ধর্মীয় আবহ ও ভক্তিমূলক আয়োজনের মধ্য দিয়ে মায়াদেবী মন্দির প্রাঙ্গণ উৎসবমুখর হয়ে ওঠে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande