এসটিজিটি ফল প্রকাশের দাবিতে বেকারদের বিক্ষোভ টিআরবিটি অফিস চত্বরে
আগরতলা, ২৭ ফেব্রুয়ারি (হি.স.) : ২০২২ সালে টিচার্স রিক্রুটমেন্ট বোর্ড ত্রিপুরা (টিআরবিটি) পরিচালিত এসটিজিটি পরীক্ষার ফলাফল এখনও প্রকাশ না হওয়ায় শুক্রবার বোর্ডের অফিসের সামনে বিক্ষোভ দেখান চাকরিপ্রত্যাশীরা। ফল প্রকাশে দীর্ঘসূত্রিতার প্রতিবাদে তারা ট
বেকারদের আন্দোলন


আগরতলা, ২৭ ফেব্রুয়ারি (হি.স.) : ২০২২ সালে টিচার্স রিক্রুটমেন্ট বোর্ড ত্রিপুরা (টিআরবিটি) পরিচালিত এসটিজিটি পরীক্ষার ফলাফল এখনও প্রকাশ না হওয়ায় শুক্রবার বোর্ডের অফিসের সামনে বিক্ষোভ দেখান চাকরিপ্রত্যাশীরা। ফল প্রকাশে দীর্ঘসূত্রিতার প্রতিবাদে তারা টিআরবিটি দফতরে গিয়ে ক্ষোভ উগরে দেন এবং দ্রুত ফল ঘোষণার দাবি জানান।

বিক্ষোভকারীদের অভিযোগ, পরীক্ষা নেওয়ার চার বছর পরেও ফল প্রকাশ না হওয়ায় বেকার যুবক-যুবতীদের মধ্যে চরম হতাশা ও অনিশ্চয়তা তৈরি হয়েছে। ফলাফল ঘোষণার দাবিতে তারা মাঝেমধ্যেই টিআরবিটি অফিসের সামনে জড়ো হচ্ছেন। কেন ফল প্রকাশে এত দেরি হচ্ছে, সে বিষয়ে স্পষ্ট ব্যাখ্যা চাইতেই এদিন তারা দফতরে ভিড় করেন।

জানা গেছে, নিয়োগ প্রক্রিয়া সংক্রান্ত একটি মামলা -এ বিচারাধীন থাকায় ফল প্রকাশে জটিলতা তৈরি হয়েছে। তবে চাকরিপ্রত্যাশীদের প্রশ্ন, মামলা চলমান থাকলেও কেন ২০২২ সালের ফল প্রকাশ না করে পুনরায় ২০২৬ সালের ১৪ ফেব্রুয়ারি নতুন পরীক্ষা নেওয়া হল।

এদিন বিক্ষোভকারীরা বোর্ডের চেয়ারম্যানের সঙ্গে দেখা করতে চাইলে তাদের জানানো হয়, চেয়ারম্যান রাজ্যের বাইরে রয়েছেন। এতে ক্ষোভ আরও বাড়ে। কিছু প্রার্থীর দাবি, বোর্ড অফিসের সামনে সরকারি গাড়ি থাকা সত্ত্বেও চেয়ারম্যান না থাকার কথা জানানো হয়েছে, যা নিয়ে সন্দেহের সৃষ্টি হয়েছে।

বেকার চাকরিপ্রার্থীদের অভিযোগ, পুরনো পরীক্ষার ফল ঘোষণা না করেই নতুন পরীক্ষা ও নিয়োগ প্রক্রিয়া শুরু করা টিআরবিটি-এর ইতিহাসে নজিরবিহীন। অবিলম্বে ২০২২ সালের এসটিজিটি পরীক্ষার ফল প্রকাশ করে সকল যোগ্য প্রার্থীর একযোগে নিয়োগের দাবিতে তারা আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande