
ধামতারি, ২৮ ফেব্রুয়ারি (হি.স.) : ছত্তিশগড়ের ধামতারি জেলায় মদ বিরোধী অভিযানে বড়ো সাফল্য পুলিশের। শনিবার মাগারলোদ এলাকার পাহান্ডা নালা এবং সিংপুর নালায় অভিযান চালায় পুলিশ। যেখানে অবৈধভাবে মদ তৈরি এবং মজুদত করা হচ্ছিল। অভিযানের সময়, ঘটনাস্থল থেকে প্রচুর পরিমাণে হাতে তৈরি মহুয়া মদ এবং লাহান উদ্ধার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে ,শনিবার, দলটি মাগারলোদ এলাকার পাহান্ডা নালা এবং সিংপুর নালায় ঘটনাটি ঘটেছে। ঘটনাস্থল থেকে ১১০ লিটার হাতে তৈরি মহুয়া মদ এবং ২,৫০০ কেজি মহুয়া লাহান বাজেয়াপ্ত করেছে পুলিশ। আবগারি আইনের ধারায় দুটি মামলা দায়ের করা হয়েছে।
এক পুলিশ আধিকারিক জানান,যে জেলায় অবৈধ মদ তৈরি, পরিবহন এবং বিক্রয়ের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। এই অভিযানে পুলিশের দল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। জেলা প্রশাসন নাগরিকদের কাছে আবেদন করেছে যে তারা যেন অবৈধ মদ সম্পর্কিত যেকোনও কার্যকলাপ অবিলম্বে প্রশাসনকে জানান যাতে সময়মতো কঠোর ব্যবস্থা নেওয়া যায়।
---------------
হিন্দুস্থান সমাচার / ফারজানা পারভিন