মণিপুরে পৃথক পৃথক অভিযানে নিষিদ্ধ উগ্রবাদী সংগঠন প্রিপাক (প্রো)-এর চার ক্যাডার গ্রেফতার
ইমফল, ২৮ ফেব্রুয়ারি (হি.স.) : পুলিশ ও নিরাপত্তা বাহিনীর সন্ত্রাস-বিরোধী ধরপাকড় অভিযান রাজ্যের বিভিন্ন অংশে অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় নিষিদ্ধ উগ্রবাদী সংগঠন প্রিপাক (প্রো)-এর একাধিক ক্যাডারকে গ্রেফতার করা হয়েছে। রাজ্যে সন্ত্রাসী কার্যকলাপের ত
मणिपुर में अलग-अलग अभियानों में गिरफ्तार उग्रवादी संगठन प्रीपाक (प्रो) के चार कैडरों की तस्वीर


ইমফল, ২৮ ফেব্রুয়ারি (হি.স.) : পুলিশ ও নিরাপত্তা বাহিনীর সন্ত্রাস-বিরোধী ধরপাকড় অভিযান রাজ্যের বিভিন্ন অংশে অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় নিষিদ্ধ উগ্রবাদী সংগঠন প্রিপাক (প্রো)-এর একাধিক ক্যাডারকে গ্রেফতার করা হয়েছে। রাজ্যে সন্ত্রাসী কার্যকলাপের তথ্য জানতে তাদের জিজ্ঞাসাবাদ চলছে।

আজ শনিবার সকালে

মণিপুর পুলিশের সদর দফতর থেকে সরকারিভাবে জানানো হয়েছে, নিরাপত্তা বাহিনী প্রিপাক (প্রো)-এর এক সক্রিয় ক্যাডার ক্ষেত্রিময়ুম লাইবা মেইতেই (৪২)-কে ইমফল পশ্চিম জেলার লামডেং খুনাউ এলাকায় তাঁর বাড়ি থেকে গ্রেফতার করেছে। তাঁর কাছ থেকে একটি মোবাইল ফোন ও একটি পরিচয়পত্র উদ্ধার করা হয়েছে।

দ্বিতীয় অভিযানে নিরাপত্তা বাহিনী প্রিপাক (প্রো)-এর আরেক সক্রিয় ক্যাডার খুরাইজম রোজিত কুমার সিংহ (৩৭)-কে ইমফল পশ্চিম জেলার তাঁর বাড়ি থেকে গ্রেফতার করেছে। তাঁর কাছ থেকে একটি মোবাইল ফোন ও একটি আধার কার্ড উদ্ধার করা হয়েছে।

তৃতীয় অভিযানে নিরাপত্তা বাহিনী থউবল জেলার উয়াল মাখা লেইকাই এলাকা থেকে অর্থ আদায়ের সঙ্গে জড়িত প্রিপাক (প্রো)-এর এক সক্রিয় ক্যাডার থোকচোম রবিচন্দ্র সিংহ (৩৬)-কে গ্রেফতার করেছে। রবিচন্দ্র থউবাল জেলার হীরক পার্ট-২, বাজার লাইকল লেইকাই এলাকার বাসিন্দা। তাঁর কাছ থেকে একটি মোবাইল ফোন বাজেয়াপ্ত করা হয়েছে।

চতুর্থ অভিযানে নিরাপত্তা বাহিনী ইমফল পশ্চিম জেলার খুমান লাম্পাক এলাকা থেকে প্রিপাক (প্রো)-এর সক্রিয় ক্যাডার ওইনম ধনঞ্জয় সিংহ (৩৬)-কে লিবা রোড, মাইবাম লেইকাই এলাকা থেকে গ্রেফতার করেছে। তাঁর কাছ থেকে দুটি সিম কার্ডসহ একটি মোবাইল ফোন বাজেয়াপ্ত করা হয়েছে।

পুলিশ বিভিন্ন থানায় উল্লিখিত উগ্রবাদী ক্যাডারদের বিরুদ্ধে পৃথক পৃথক এফআইআর দায়ের করে পরবর্তী তদন্ত চালিয়ে যাচ্ছে।

হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস




 

 rajesh pande