ফতেহাবাদে দুর্ঘটনার কবলে হিসারের ফুটবল দলের গাড়ি, আহত ১৬ জন খেলোয়াড়
ফতেহাবাদ, ২৮ ফেব্রুয়ারি (হি.স.): হরিয়ানার ফতেহাবাদ জেলার ভাট্টু এলাকায় শনিবার সকালে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন হিসার জেলার একটি ফুটবল দলের ১৬ জন খেলোয়াড়। খাবরা গ্রামের কাছে চলন্ত গাড়ির টায়ার হঠাৎ পাংচার হয়ে গেলে চালক নিয়ন্ত্
ফতেহাবাদে দুর্ঘটনার কবলে হিসারের ফুটবল দলের গাড়ি, আহত ১৬ জন খেলোয়াড়


ফতেহাবাদ, ২৮ ফেব্রুয়ারি (হি.স.): হরিয়ানার ফতেহাবাদ জেলার ভাট্টু এলাকায় শনিবার সকালে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন হিসার জেলার একটি ফুটবল দলের ১৬ জন খেলোয়াড়। খাবরা গ্রামের কাছে চলন্ত গাড়ির টায়ার হঠাৎ পাংচার হয়ে গেলে চালক নিয়ন্ত্রণ হারান। এর ফলে গাড়িটি রাস্তার ধারে একটি গাছের সঙ্গে ধাক্কা খেয়ে পাশের ক্ষেতে উল্টে যায়। দুর্ঘটনার সময় গাড়িটিতে মোট ১৬ জন খেলোয়াড় ছিলেন। দুর্ঘটনার সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে আতঙ্ক ছড়িয়ে পড়ে। আশপাশের গ্রামবাসীরা ছুটে এসে আহতদের গাড়ি থেকে উদ্ধার করেন। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের হাসপাতালে নিয়ে যায়।

হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, প্রাথমিক চিকিৎসার পর পাঁচ জন খেলোয়াড়কে উন্নত চিকিৎসার জন্য ফতেহাবাদ সদর হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। একজন খেলোয়াড়ের হাড় ভাঙার খবর মিলেছে। বাকি আহতদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে।

আহত খেলোয়াড়দের বয়স ১৫ থেকে ৩৫ বছরের মধ্যে। তাঁরা সকলেই হিসার জেলার চুলি বাগড়িয়ান গ্রামের বাসিন্দা এবং সিরসা জেলার হরিপুরা গ্রামে আয়োজিত একটি ফুটবল টুর্নামেন্টে অংশ নিতে যাচ্ছিলেন। দুর্ঘটনার কারণে তাঁরা টুর্নামেন্টে অংশ নিতে পারেননি।

পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শুরু হয়েছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande