মণিপুরে নিরাপত্তা বাহিনীর পৃথক অভিযানে বিপুল পরিমাণের অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার
ইমফল, ২৮ ফেব্রুয়ারি (হি.স.) : রাজ্যে নিরাপত্তা বাহিনীর ধারাবাহিক অভিযানে যেমন উগ্রবাদীদের গ্রেফতার করা হচ্ছে, তেমনি নিয়মিতভাবে বিপুল পরিমাণের অস্ত্র ও গোলাবারুদও উদ্ধার করা হচ্ছে। আজ শনিবার মণিপুর পুলিশের সদর দফতর থেকে জানা গেছে, ইমফল পশ্চিম এব
मणिपुर के इंफाल पश्चिम और चुराचांदपुर जिले से बरामद भारी मात्रा में हथियार एवं गोला-बारूद


ইমফল, ২৮ ফেব্রুয়ারি (হি.স.) : রাজ্যে নিরাপত্তা বাহিনীর ধারাবাহিক অভিযানে যেমন উগ্রবাদীদের গ্রেফতার করা হচ্ছে, তেমনি নিয়মিতভাবে বিপুল পরিমাণের অস্ত্র ও গোলাবারুদও উদ্ধার করা হচ্ছে।

আজ শনিবার মণিপুর পুলিশের সদর দফতর থেকে জানা গেছে, ইমফল পশ্চিম এবং চূড়াচাঁদপুর জেলা থেকে বড়সড় পরিমাণে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, শুক্রবার ইমফলল পশ্চিম জেলার পাটসই থানার অন্তর্গত অভ্যন্তরীণ এলাকা সংগৈথেল মাখা লেইকাই থেকে একটি পরিবর্তিত .৩০৩ রাইফেল (ম্যাগাজিনবিহীন), দুটি স্থানীয়ভাবে তৈরি বোল্ট-অ্যাকশন সিঙ্গল ব্যারেল বন্দুক, চারটি পিস্তল (প্রতিটিতে একটি করে ম্যাগাজিন সহ), দুটি ৩৬ এইচই গ্রেনেড (ডেটোনেটরবিহীন), একটি এইচই বোমা, ১৫ রাউন্ড .৩০৩ কার্তুজ ও তিনটি চার্জার ক্লিপ, আটটি .৩০৩ খালি কার্তুজ, একটি এসএলআর খালি কার্তুজ, একটি বুলেটপ্রুফ ভেস্ট ও দুটি লোহার প্লেট, দুটি ক্যামোফ্লাজ হেলমেট এবং তিনটি ব্যাগ উদ্ধার করা হয়েছে।

এছাড়াও, একই দিনে পরিচালিত আরেকটি অভিযানে নিরাপত্তা বাহিনী চূড়াচাঁদপুর জেলার থিংগিজাং গ্রামের জঙ্গল এলাকা থেকে একটি একে-৪৭ রাইফেল (ম্যাগাজিন সহ), তিনটি সিঙ্গল ব্যারেল বন্দুক, একটি বোল্ট-অ্যাকশন সিঙ্গল ব্যারেল বন্দুক, একটি বোল্ট-অ্যাকশন স্নাইপার রাইফেল (স্কোপ সহ), সাতটি ৭.৬২ এমএম ব্যবহৃত কার্তুজের খোল এবং দুটি এসএলআর ম্যাগাজিন উদ্ধার করেছে।

তবে অস্ত্রগুলি কোন গোষ্ঠী লুকিয়ে রেখেছিল তা এখনও জানা যায়নি। পুলিশ বিষয়টি নিয়ে আরও তদন্ত চালিয়ে যাচ্ছে।

হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস




 

 rajesh pande