হরিপালে ঈদের আগাম শুভেচ্ছা, চার হাজার সংখ্যালঘু মা-বোনের হাতে নতুন বস্ত্র তুলে দিলেন বেচারাম মান্না
হুগলি, ২৮ ফেব্রুয়ারি (হি. স.) : পবিত্র রমজান মাসের আবহেই আসন্ন ঈদ উপলক্ষে হুগলি জেলার হরিপালে আয়োজিত হলো এক বিশেষ বস্ত্র বিতরণ কর্মসূচি। শনিবার হরিপাল ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে মালিয়া হল্ট রেল স্টেশন সংলগ্ন কাশী বিশ্বনাথ সেবা সমিতি হলে এই অনুষ
মালিয়া কাশী বিশ্বনাথ সেবা সমিতিতে বস্ত্র বিতরণ


হুগলি, ২৮ ফেব্রুয়ারি (হি. স.) : পবিত্র রমজান মাসের আবহেই আসন্ন ঈদ উপলক্ষে হুগলি জেলার হরিপালে আয়োজিত হলো এক বিশেষ বস্ত্র বিতরণ কর্মসূচি। শনিবার হরিপাল ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে মালিয়া হল্ট রেল স্টেশন সংলগ্ন কাশী বিশ্বনাথ সেবা সমিতি হলে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের “ধর্ম যার যার, উৎসব সবার”— এই সম্প্রীতির বার্তাকে পাথেয় করেই এদিন উৎসবের মেজাজ তৈরি হয় এলাকায়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের কৃষি বিপণন ও পঞ্চায়েত দফতরের প্রতিমন্ত্রী বেচারাম মান্না। তিনি এদিন এলাকার প্রায় চার হাজার সংখ্যালঘু মুসলিম মা-বোনেদের হাতে নতুন পোশাক তুলে দেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন হরিপালের বিধায়িকা ডা. করবী মান্না, ব্লক তৃণমূল সভাপতি দেবাশিস পাঠক সহ স্থানীয় অন্যান্য নেতৃত্ব ও বিশিষ্ট ব্যক্তিবর্গ।

বক্তব্য রাখতে গিয়ে প্রতিমন্ত্রী বেচারাম মান্না বলেন, “এক মাসের রোজা, ত্যাগ ও সংযমের মধ্য দিয়ে ধর্মপ্রাণ মুসলিম সম্প্রদায় যে আত্মনিয়ন্ত্রণ ও শৃঙ্খলার পরিচয় দিয়ে থাকেন, তা সত্যিই শ্রদ্ধার।” আসন্ন ঈদের খুশি সকলের মধ্যে ভাগ করে নিতেই এই মানবিক উদ্যোগ নেওয়া হয়েছে বলে দলের পক্ষ থেকে জানানো হয়েছে। নতুন পোশাক হাতে পেয়ে খুশির আমেজ লক্ষ্য করা গিয়েছে উপস্থিত সাধারণ মানুষের মধ্যে।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande