গিরিশচন্দ্র ঘোষের জন্মজয়ন্তীতে রাজ্য জুড়ে শ্রদ্ধাঞ্জলি, এক্স হ্যান্ডেলে শ্রদ্ধাঞ্জলি অর্পণ মুখ্যমন্ত্রীর
কলকাতা, ২৮ ফেব্রুয়ারি (হি. স.) : বিশিষ্ট নাট্যকার গিরিশচন্দ্র ঘোষের জন্মজয়ন্তী যথাযোগ্য মর্যাদার সঙ্গে রাজ্য জুড়ে পালিত হচ্ছে। শনিবার এই উপলক্ষে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর প্রতি বিনম্র শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেছ
গিরিশচন্দ্র ঘোষের জন্মজয়ন্তীতে রাজ্য জুড়ে শ্রদ্ধাঞ্জলি, এক্স হ্যান্ডেলে শ্রদ্ধাঞ্জলি অর্পণ মুখ্যমন্ত্রীর


কলকাতা, ২৮ ফেব্রুয়ারি

(হি. স.) : বিশিষ্ট নাট্যকার গিরিশচন্দ্র ঘোষের জন্মজয়ন্তী যথাযোগ্য মর্যাদার

সঙ্গে রাজ্য জুড়ে পালিত হচ্ছে। শনিবার এই উপলক্ষে মুখ্যমন্ত্রী মমতা

বন্দ্যোপাধ্যায় তাঁর প্রতি বিনম্র শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেছেন।

এদিন 'এক্স' হ্যান্ডেলে এক বার্তায়

তিনি লিখেছেন: বাংলা নাট্য

জগতের কিংবদন্তী, গিরিশচন্দ্র ঘোষের জন্মজয়ন্তীতে জানাই বিনম্র

শ্রদ্ধা। শ্রী শ্রী রামকৃষ্ণদেবের সান্নিধ্যে ধন্য এই মহান শিল্পী আমাদের হৃদয়ে

চিরস্মরণীয় হয়ে থাকবেন।

উল্লেখ্য, উত্তর কলকাতার

বাগবাজারে জন্মগ্রহণকারী এই মহান শিল্পী বাংলা থিয়েটারের স্বর্ণযুগের প্রধান

কারিগর ছিলেন। তিনি একাধারে কবি, নাট্যকার, নাট্য পরিচালক

এবং ঔপন্যাসিক। ১৮৭২ সালে তিনিই প্রথম বাংলা পেশাদার নাট্য কোম্পানি ‘ন্যাশনাল

থিয়েটার’ প্রতিষ্ঠা করেন। তাঁর লেখনীতে প্রায় ৪০টি নাটক সমৃদ্ধ হয়েছে এবং তিনি তার

চেয়েও বেশি সংখ্যক নাটক পরিচালনা করেছেন। জীবনের পরবর্তী ভাগে তিনি রামকৃষ্ণ

পরমহংসদেবের এক বিশিষ্ট শিষ্য হয়েছিলেন। এদিন তাঁর জন্মজয়ন্তী উপলক্ষে নাট্যপ্রেমী

ও অনুরাগীরা বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে তাঁকে স্মরণ করছেন।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande