শহরে নারী নিরাপত্তা জোরদার করতে ‘পিঙ্ক বুথ’ ও ‘শাইনিং’ প্রকল্পের সূচনা করলেন মুখ্যমন্ত্রী
কলকাতা, ২৮ ফেব্রুয়ারি (হি. স.) : গর্বের সঙ্গে জানাচ্ছি যে, আমাদের শহরে মহিলাদের নিরাপত্তা ও আত্মবিশ্বাস আরও বৃদ্ধি করার লক্ষ্যে আজ থেকে কলকাতা পুলিশ আরও দুটি নতুন উদ্যোগ শুরু করছে। শনিবার এক্স হ্যান্ডেলে এক বার্তায় এমনটাই জানিয়েছেন মুখ্যমন্ত্
শহরে নারী নিরাপত্তা জোরদার করতে ‘পিঙ্ক বুথ’ ও ‘শাইনিং’ প্রকল্পের সূচনা করলেন মুখ্যমন্ত্রী


কলকাতা, ২৮ ফেব্রুয়ারি (হি. স.) :

গর্বের সঙ্গে জানাচ্ছি যে, আমাদের শহরে মহিলাদের নিরাপত্তা ও আত্মবিশ্বাস আরও বৃদ্ধি করার লক্ষ্যে আজ থেকে কলকাতা পুলিশ আরও দুটি নতুন উদ্যোগ শুরু করছে। শনিবার এক্স হ্যান্ডেলে এক বার্তায় এমনটাই জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ।তিনি জানিয়েছে,

প্রথমত, শহরের গুরুত্বপূর্ণ মোড়গুলোতে একাধিক সর্ব-মহিলা ‘পিঙ্ক বুথ’ চালু করা হচ্ছে, যা আজ থেকে প্রতিদিন সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত কার্যকর থাকবে। শহরের আমার বোনেরা এই বুথগুলিতে সরাসরি কলকাতা পুলিশের মহিলা অফিসারদের সঙ্গে যোগাযোগ করে যে কোনো প্রয়োজনে সহায়তা নিতে পারবেন।

দ্বিতীয়ত, এদিন সন্ধ্যা থেকেই ‘শাইনিং’ (আমার দেওয়া নাম) নামে একাধিক সর্ব-মহিলা মোবাইল প্যাট্রোল টিমও দায়িত্ব পালন করবে। তারা রাত ৮টা থেকে ভোর ২টা পর্যন্ত ই.এম. বাইপাস এবং শহরের অন্যান্য গুরুত্বপূর্ণ সড়কে টহল দেবে, যে সমস্ত রাস্তা কর্মজীবী বোনেরা রাতের দিকে ব্যবহার করেন।

কলকাতা বহু বছর ধরেই দেশের সবচেয়ে নিরাপদ শহর হিসেবে স্বীকৃত। আমি নিশ্চিত, এই দুটি অভিনব নতুন উদ্যোগ সেই সুরক্ষাকে আরও সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande