ভোট-প্রস্তুতিতে রাজ্যে কড়া সতর্কতা : প্রকাশিত চূড়ান্ত ভোটার তালিকা, রবিবার থেকেই আসছে কেন্দ্রীয় বাহিনী
কলকাতা, ২৮ ফেব্রুয়ারি (হি. স.) : অপ্রীতিকর ঘটনা এড়াতে আগেভাগেই কড়া ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এর আগেই মুখ্য নির্বাচন আধিকারিকের দফতরের তরফে রাজ্য প্রশাসনকে এ বিষয়ে সতর্ক করা হয়। এদিকে, শনিবার প্রকাশিত হয়েছে চূড়ান্ত ভোটার তালিকা। উদ্ভূত পর
ভোট-প্রস্তুতিতে রাজ্যে কড়া সতর্কতা : প্রকাশিত চূড়ান্ত ভোটার তালিকা, রবিবার থেকেই আসছে কেন্দ্রীয় বাহিনী


কলকাতা, ২৮ ফেব্রুয়ারি (হি. স.) : অপ্রীতিকর ঘটনা এড়াতে আগেভাগেই কড়া ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এর আগেই মুখ্য নির্বাচন আধিকারিকের দফতরের তরফে রাজ্য প্রশাসনকে এ বিষয়ে সতর্ক করা হয়। এদিকে, শনিবার প্রকাশিত হয়েছে চূড়ান্ত ভোটার তালিকা। উদ্ভূত পরিস্থিতিতে পশ্চিমবঙ্গ জুড়ে সতর্কতা জারি করেছে পুলিশ ও প্রশাসন। যে কোনও ধরনের আইনশৃঙ্খলা পরিস্থিতি মোকাবিলায় সর্বস্তরের পুলিশ আধিকারিকদের প্রস্তুত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

ব্যাটালিয়ন সদর দফতরগুলিকে সর্বাধিক বাহিনী মজুত রাখতে বলা হয়েছে। পাশাপাশি, তুলনামূলক কম জরুরি দায়িত্ব থেকে কর্মীদের সরিয়ে রিজার্ভে রাখার নির্দেশও পৌঁছেছে বিভিন্ন জেলায়।

অন্যদিকে, নির্বাচন ঘিরে আগামী ১ মার্চ থেকেই রাজ্যে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন শুরু হচ্ছে। প্রথম দফায় কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ বাহিনী (সিআরপিএফ) , সীমান্ত নিরাপত্তা বাহিনী (বিএসএফ), কেন্দ্রীয় শিল্প নিরাপত্তা বাহিনী (সিআইএসএফ), ভারত-তিব্বত সীমান্ত পুলিশ (আইটিবিপি) এবং সশস্ত্র সীমা বল (এসএসবি) -এর মোট ২৪০ কোম্পানি বাহিনী আসছে। আগামী ১০ মার্চ দ্বিতীয় দফায় আরও বাহিনী পৌঁছাবে।

উল্লেখ্য, ভারতের নির্বাচন কমিশন স্পষ্ট জানিয়েছে যে, বাহিনীর প্রতিটি যানবাহনে জিপিএস থাকা বাধ্যতামূলক। প্রথম দিন থেকেই সংশ্লিষ্ট এলাকায় টহল ও পরিস্থিতি পর্যালোচনার কাজ শুরু হবে। প্রশাসনের দাবি, শান্তিপূর্ণ ভোট নিশ্চিত করতে সবরকম প্রস্তুতি ইতিমধ্যেই সম্পন্ন করা হয়েছে।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande